Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

নির্ভয়া মামলা: দোষী পবনের প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত পবন গুপ্তর প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত ২ মার্চ পবন গুপ্তর ফাঁসির রায় সংশোধনের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পরেই রাষ্ট

নির্ভয়া মামলা: দোষী পবনের প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির

শেষ আপডেট: 4 March 2020 08:31

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত পবন গুপ্তর প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত ২ মার্চ পবন গুপ্তর ফাঁসির রায় সংশোধনের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পরেই রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি জানিয়েছিল পবন। সেই আর্জিই বুধবার ৪ মার্চ খারিজ করেছেন রামনাথ কোবিন্দ। প্রসঙ্গত ৩ মার্চ সকাল ৬টায় তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়া কাণ্ডের দোষীদের। তবে তার আগের দিন পবনের এইসব আপিলের টাল বাহানায় ফের পিছিয়ে গিয়েছে ফাঁসির তারিখ। যদিও কবে দোষীদের সাজা কার্যকর হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। গত ১৭ ফেব্রুয়ারি দিল্লির এক আদালত ঘোষণা করে, আগামী ৩ মার্চ নির্ভয়া মামলার চার আসামীকে ফাঁসি দেওয়া হবে। এর আগে দু’বার তাদের ফাঁসির দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু অপরাধীরা একে একে ক্ষমা চেয়ে আবেদন করায় তাদের ফাঁসি দেওয়া যায়নি। ২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের ঘটনার সাত বছর পর মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তারপর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। নির্ভয়া কাণ্ডের বাকি তিন দোষী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা এবং মুকেশ সিং এর আগেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল। তবে সেই আর্জি আগেই খারিজ হয়ে গিয়েছিল। নতুন করে পবন গুপ্ত প্রাণভিক্ষার আবেদন জানানোয় রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেন সেদিকে নজর ছিল দেশবাসীর। এবার পবনের আর্জিও খারিজ করেছেন রামনাথ কোবিন্দ।

```