Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দিল্লিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মহিলা ডাক্তারকে ফ্ল্যাটে বন্ধ করে রাখলেন প্রতিবেশী, অভিযোগ দায়ের 

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছিলেন দিল্লির এক মহিলা ডাক্তার। সুস্থ হয়ে ওঠার পরে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন তিনি। কিন্তু সেখানে জোর করে তাঁকে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। দিল্লির এক সরকারি হাসপাতালে

দিল্লিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মহিলা ডাক্তারকে ফ্ল্যাটে বন্ধ করে রাখলেন প্রতিবেশী, অভিযোগ দায়ের 

শেষ আপডেট: 16 May 2020 08:37

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছিলেন দিল্লির এক মহিলা ডাক্তার। সুস্থ হয়ে ওঠার পরে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন তিনি। কিন্তু সেখানে জোর করে তাঁকে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। দিল্লির এক সরকারি হাসপাতালে কাজ করেন ওই ডাক্তার। ফ্ল্যাটে একাই থাকেন ওই মহিলা। জানা গিয়েছে, বুধবার হাসপাতাল থেকে ছাড়া হয় ওই ডাক্তারকে। তারপর তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। সেই মতো বসন্তকুঞ্জে নিজের ফ্ল্যাটে আসেন তিনি। কিন্তু তিনি আসার পরেই তাঁকে অন্য কোথাও গিয়ে থাকার হুমকি দেন প্রতিবেশী। কিন্তু তিনি সেকথা না শুনলে তাঁকে অশ্লীল কথাবার্তা বলে তাঁর ফ্ল্যাটেই তাঁকে বন্ধ করে রাখা হয়। এই ঘটনার পরে দিল্লি পুলিশে ফোন করে অভিযোগ করেন ওই ডাক্তার। নিজের অভিযোগ তিনি লেখেন, “বিকেল সাড়ে ৪টে নাগাদ মনীশ নামের আমার প্রতিবেশী এসে আমাকে গালিগালাজ দেওয়া শুরু করেন। তিনি বলতে থাকেন, আমি করোনা পজিটিভ। তাই এখানে আমি থাকতে পারব না। আমি তাঁকে বোঝানোর চেষ্টা করি, দু’বার আমার রিপোর্ট নেগেটিভ আসার পরেই আইসোলেশন সেন্টার থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা উনি শুনতে চাননি।” মহিলা ডাক্তার আরও অভিযোগ করেছেন, “আমাকে বাইরে থেকে বন্ধ করে দিয়ে উনি বলতে থাকেন, আমি কী ভাবে এখান থেকে বেরায় সেটা উনি দেখে নেবেন। কাউকে ফোন করে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। নইলে আমাকে বেরতে দেওয়া হবে না বলে হুমকি দেন মনীশ।”

আরও পড়ুন দিল্লিতে খুলুক শপিং মল, চালু হোক মেট্রো, চান কেজরিওয়াল

ডাক্তারের অভিযোগ শুনে মনীশ নামের ওই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজ করছে পুলিশ। ভারতে করোনা সংক্রমণের পর থেকে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করা ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝেমধ্যেই হেনস্থার মুখে পড়তে হয়েছে। কোথাও মারধরও করা হয়েছে তাঁদের। কেন্দ্রের তরফে আইন জারি করে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা করলে কড়া শাস্তি দেওয়া হবে। কিন্তু তারপরেও এই ঘটনা কমেনি। গত মাসে অন্ধ্রপ্রদেশে কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ডাক্তারের শেষকৃত্য করতে দেওয়া হয়নি চেন্নাইয়ের এক শ্মশানে। মেঘালয়ের শিলংয়েও করোনায় মৃত্যু ৬৯ বছরের এক ডাক্তারের শেষকৃত্য করতে দেওয়া হয়নি।

```