Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হিংসার সংস্কৃতি দেশজুড়ে, বিপন্ন 'ভারত', খোলা চিঠি অপর্ণা-সহ ২৮ জনের

দ্য ওয়াল ব্যুরো: আগের দিনই পশ্চিমবঙ্গে পার্শ্বশিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন সহ বেশ কিছু বিদ্দ্বজন। এ বার সোশ্যাল মিডিয়ায় হিংসার সংস্কৃতি নিয়ে সরব হলেন তাঁর

হিংসার সংস্কৃতি দেশজুড়ে, বিপন্ন 'ভারত', খোলা চিঠি অপর্ণা-সহ ২৮ জনের

শেষ আপডেট: 20 August 2019 13:23

দ্য ওয়াল ব্যুরো: আগের দিনই পশ্চিমবঙ্গে পার্শ্বশিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন সহ বেশ কিছু বিদ্দ্বজন। এ বার সোশ্যাল মিডিয়ায় হিংসার সংস্কৃতি নিয়ে সরব হলেন তাঁরা। এই বিষয়ে সিটিজেনস্পিকইন্ডিয়ার পক্ষ থেকে ২৮ জন বিদ্দ্বজনের সই করা একটি চিঠিও পড়ে শোনান তাঁরা। বিশিষ্টজনদের প্রধান অভিযোগ সোশ্যাল মিডিয়ায় নিজেদের মুখ খোলার স্বাধীনতা নিয়ে। কিছুদিন আগেই বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার আগে তিনি লেখেন, "যখন আপনার বাবা-মা হুমকি ফোন পায়, যখন আপনার মেয়ে অনলাইনে হুমকি পায়, তখন মনে হয়, কেউ আছেন, যাঁরা মুখের কথা শুনতে চান না। তাই যে দেশে আমার কথা বলার স্বাধীনতা নেই, সেখানে আমার কথা না বলাই ভালো। এটাই হয়তো আমার শেষ টুইট। এই নতুন ভারতে সবাইকে শুভেচ্ছা জানাই।" এই প্রসঙ্গেই মঙ্গলবার অপর্ণা সেন, সোহাগ সেন, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তি সমাজের সামনে একটি চিঠি তুলে ধরেছেন। চিঠির মূল বিষয় বস্তু হলো, "স্বাধীন দেশের নাগরিক হিসেবে খোলাখুলি মতামত জানানোর অধিকার সবার আছে। কিন্তু ইদানিং, সোশ্যাল প্ল্যাটফর্মে মুখ খুললেই বিকৃত মন্তব্যের পাশাপাশি সরাসরি আক্রমণের ভয় দেখানো হচ্ছে মতামত প্রকাশকারীকে। এতে মতপ্রকাশ দূরে থাক, কথা বলতেই ভয় পাচ্ছেন সবাই। শুধু অনুরাগ নন, এমন জঘন্য ঘটনার শিকার হয়েছেন আরও অনেকেই। বর্তমানে দেশে এক হিংসার সংস্কৃতি তৈরি হয়েছে।" এই প্রসঙ্গেই তুলে আনা হয় কৌশিক সেনের কথাও। জয় শ্রী রাম 'ওয়ার ক্রাই'এ পরিণত হয়েছে, এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি দিয়েছিলেন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। সেই চিঠিতে অনুরাগ কাশ্যপের মতো সই করেছিলেন অপর্ণা, কৌশিকও। তারপর ফোনে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কৌশিক সেন। এইসব হুমকির বিরুদ্ধে ফের সরব হলেন বিদ্দ্বজনেরা।

```