Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গোমূত্র আমার ব্রেস্ট ক্যানসার সারিয়েছে : সাধ্বী প্রজ্ঞা

দ্য ওয়াল ব্যুরো: আগেই দু’বার বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তাই নির্বাচন কমিশনের তরফে দুটি নোটিস পাঠানো হয়েছে তাঁকে। ইতিমধ্যেই বিরোধীরা দাবি করেছেন, প্রার্থীপদ কেড়ে নেওয়া হোক মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার। কিন্তু তাত

গোমূত্র আমার ব্রেস্ট ক্যানসার সারিয়েছে : সাধ্বী প্রজ্ঞা

শেষ আপডেট: 23 April 2019 06:49

দ্য ওয়াল ব্যুরো: আগেই দু’বার বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তাই নির্বাচন কমিশনের তরফে দুটি নোটিস পাঠানো হয়েছে তাঁকে। ইতিমধ্যেই বিরোধীরা দাবি করেছেন, প্রার্থীপদ কেড়ে নেওয়া হোক মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার। কিন্তু তাতে তাপ-উত্তাপ নেই সাধ্বীর। সোমবার নিজের মনোনয়ন জমা দিয়েছেন তিনি। আর মনোনয়ন জমা দিয়ে এ বার গরুর উপকারিতা নিয়ে চমকদার কথা বললেন মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত। বললেন, গোধন অমৃত। গোমাতার অনেক গুণ। গোমূত্রের ফলেই তাঁর ক্যানসার সেরেছে। সোমবার মনোনয়ন জমা দেওয়ার পর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, বর্তমানে এই দেশে গরুদের কী অবস্থা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোমাতার অনেক গুণ। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলাম। কিন্তু গোমূত্র ও পঞ্চগব্য (পঞ্চগব্য হলো গরুর পাঁচটি দ্রব্যের মিশ্রণ। তারমধ্যে তিনটি প্রাকৃতিক, যথা গোমূত্র, গোবর ও গরুর দুধ। বাকি দুটি হলো ঘি ও দই। এই পাঁচটি উপাদান সঠিক পরিমাণে মিশিয়ে এই পঞ্চগব্য তৈরি হয় ) মিশিয়ে এক আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আমার ক্যানসার সেরে গিয়েছে।” তিনি আরও বলেন, “এই পদ্ধতি সম্পূর্ণ বৈজ্ঞানিক। আমিই তার জীবন্ত উদাহরণ।” শুধু এই বিষয়ই নয়, গরুর আরও অনেক গুণের কথাও এ দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন এই বিজেপি প্রার্থী। গরুর পিঠে হাত বুলিয়ে দিলে তা রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে বলেই জানিয়েছেন সাধ্বী। তিনি বলেন, “যদি আপনি গোমাতার পিঠে পিছন থেকে সামনের দিকে হাত বোলান, তাহলে গোমাতার মন ভালো থাকে। আপনার মনও ভালো থাকে। আর তাই রক্তচাপ স্বাভাবিক থাকে। তবে সামনে থেকে পিছনের দিকে হাত বোলালে আবার গোমাতার অস্বস্তি হতে পারে। এটা পুরোটাই বৈজ্ঞানিক। গোশালা এক অমৃতের মতো জায়গা। সাধনা করার সবথেকে ভালো জায়গা হলো গোশালা।” সোমবার ১১ জন পুরোহিত নিয়ে মনোনয়ন জমা দিতে যান প্রজ্ঞা। সেখানে সাধুদের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মনোনয়ন জমা দেন তিনি। প্রজ্ঞা জানান, তিনি হিন্দু বৈদিক ক্যালেন্ডার দেখে এই বিশেষ সময় ঠিক করেছিলেন। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা আপাতত জামিনে জেলের বাইরে রয়েছেন। এ বারে মধ্যপ্রদেশের ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করা হয়েছে সাধ্বীকে। ১২ মে ভোপালে ভোটগ্রহণ রয়েছে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-bjp-complains-to-election-commission-that-tmc-influenced-voters-by-giving-jhalmuri/

```