Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনায় ধারাভিতে দ্বিতীয় মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ধারাভিতে ফের করোনা আক্রান্ত হয়েছেন তিনজন। মৃত্যুও হয়েছে একজনের। এই নিয়ে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৩। মৃত্যু হয়েছে ২ জনের। ধারাভিতে প্রথম যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন

করোনায় ধারাভিতে দ্বিতীয় মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩

শেষ আপডেট: 8 April 2020 14:42

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ধারাভিতে ফের করোনা আক্রান্ত হয়েছেন তিনজন। মৃত্যুও হয়েছে একজনের। এই নিয়ে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৩। মৃত্যু হয়েছে ২ জনের। ধারাভিতে প্রথম যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁরই মৃত্যু হয়েছিল। মুম্বইয়ের সিওন হাসপাতালে মারা যান তিনি। সেখানেই চলছিল বছর ৫৭-র ওই প্রৌঢ়ের চিকিৎসা। দ্বিতীয় ধারাভি বাসিন্দার মৃত্যু হয়েছে মুম্বইয়ের কেইএম হাসপাতালে। প্রসঙ্গত, ধারাভির করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন এক ৩৫ বছরের ডাক্তারও। মহারাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা ১০১৮। মৃত্যু হয়েছে ৬৪ জনের। ধারাভিতে সংক্রমণ যত ছড়াচ্ছে ততই বাড়ছে আতঙ্ক। কারণ বিশেষজ্ঞদের মতে ধারাভির মত জনবহুল এবং ঘিঞ্জি এলাকায় একবার গোষ্ঠী সংক্রমণ ঢুকে পড়লে সমূহ বিপদ দেখবে গোটা মহারাষ্ট্র। তাই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরসভা এক নয়া নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে মুম্বইতে বাড়ির বাইরে বেরলেই মাস্ক পরতে হবে। নিয়ম ভাঙলে গ্রেফতার করা হতে পারে নিয়ম লঙ্ঘনকারীকে। ওষুধের দোকান থেকে কেনা মাস্ক হোক বা বাড়িতে বানানো সুতির মাস্ক-----কাজ হবে সবেতেই। কিন্তু বাড়ির বাইরে যে কাজের জন্যই বেরোন না কেন মাস্ক পরা বাধ্যতামূলক। ভারতে গত ২৩ ঘণ্টায় ৪৮৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৮ এপ্রিল, বুধবার বিকেল ৫টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫২৭৪। কোভিড ১৯ সংক্রমণে গত ২৩ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ২৫। এখনও পর্যন্ত ভারতে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪১১ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৭১৪।

```