Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লকডাউন ও সঠিক পরিকল্পনা না নিলে এতদিনে ভারতে করোনা আক্রান্ত ২ লক্ষ ছাড়াত: স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০৩৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে কোভিড ১৯-এ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০ জনের। কিন্তু তারপরেও এই পরিস্থিতি স্বাভাবিক করার পথেই হাঁটছে ভারত সরকার বলে জানাল কেন্দ্রীয়

লকডাউন ও সঠিক পরিকল্পনা না নিলে এতদিনে ভারতে করোনা আক্রান্ত ২ লক্ষ ছাড়াত: স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 11 April 2020 12:04

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০৩৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে কোভিড ১৯-এ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০ জনের। কিন্তু তারপরেও এই পরিস্থিতি স্বাভাবিক করার পথেই হাঁটছে ভারত সরকার বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা মোকাবিলায় যে লকডাউন ও নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে, তার ফলেই ভারতে করোনা সংক্রমণের পরিমাণ অনেক কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। নইলে এতদিনে ভারতে এই সংখ্যা ২ লক্ষ ছাড়াত বলেই জানিয়েছে তারা। শনিবার সাংবাদিক বৈঠকে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। তিনি বলেন, “২২ মার্চ জনতা কার্ফু ঘোষণা করা হয়েছিল। ২৫ মার্চ থেকে আমাদের দেশে লকডাউন চলছে। আমাদের কাছে একটা স্ট্যাটিসটিক্স রয়েছে। তাতে দেখা যাচ্ছে, যদি লকডাউন ও করোনা সংক্রমণে নির্দিষ্ট পরিকল্পনা না নেওয়া হত তাহলে এই সংক্রমণের হার ৪১ শতাংশ হত। ফলে এতদিনে সংক্রামিতের সংখ্যা হত ২ লক্ষ ৮ হাজার ৫৪৪। যদি লকডাউন না নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করে সংক্রমণ রোখার চেষ্টা করা হত, তাহলে এই সংক্রমণ ২৯ শতাংশ হারে বেড়ে এতদিনে হত ৪৫ হাজার ৩৭০। কিন্তু বর্তমানে তা ৭৪৪৭।” Image বর্তমানে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা রয়েছে। সেই সময় পর্যন্তও একটা স্ট্যাটিসটিক্সে দেখিয়েছেন লব আগরওয়াল। তিনি বলেন, “যদি লকডাউন ও করোনা সংক্রমণে নির্দিষ্ট পরিকল্পনা না নেওয়া হত তাহলে ১৫ এপ্রিল পর্যন্ত সংক্রামিতের সংখ্যা হত ৮ লক্ষ ২০ হাজার। যদি লকডাউন না নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করে সংক্রমণ রোখার চেষ্টা করা হত, তাহলে ১৫ এপ্রিল পর্যন্ত সংক্রামিতের সংখ্যা হত ১ লক্ষ ২০ হাজার। সেই হিসেবে আমরা এই সংক্রমণ রুখতে অনেকটাই সফল হয়েছি।” বর্তমান পরিস্থিতিতে এটা নিশ্চিত যে লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানান, প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা একদম ঠিক। মনে করা হচ্ছে ১৪ থেকে ১৬ দিন বাড়তে পারে এই মেয়াদ। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, বাংলায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হল। এই সিদ্ধান্ত যে একদম সঠিক সেটাই পরিসংখ্যান দিয়ে বোঝালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব।

```