Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাইলট শিবিরের বিধায়কদের খোঁজে হরিয়ানার রিসর্টে হানা, গেট না খোলায় ফিরল রাজস্থান পুলিশের বিশেষ টিম

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ১৮ কংগ্রেস বিধায়কের খোঁজে হন্যে হয়ে ঘুরছে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন্স গ্রুপ। শচীন পাইলটের অনুগামী এই ১৮ বিধায়কের খোঁজ মিলছে না কোথাও। রবিবার রাতে ফের হরিয়ানার মানেসরে একটি রিসর্টে হানা দেয় রাজস্থান পুলিশ

পাইলট শিবিরের বিধায়কদের খোঁজে হরিয়ানার রিসর্টে হানা, গেট না খোলায় ফিরল রাজস্থান পুলিশের বিশেষ টিম

শেষ আপডেট: 20 July 2020 02:19

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ১৮ কংগ্রেস বিধায়কের খোঁজে হন্যে হয়ে ঘুরছে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন্স গ্রুপ। শচীন পাইলটের অনুগামী এই ১৮ বিধায়কের খোঁজ মিলছে না কোথাও। রবিবার রাতে ফের হরিয়ানার মানেসরে একটি রিসর্টে হানা দেয় রাজস্থান পুলিশের দল। কিন্তু খোলা হল না রিসর্টের গেট। ২০ মিনিট অপেক্ষা করে ফিরে আসতে হয় তদন্তকারী দলকে। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মানেসরের বেস্ট ওয়েস্টার্ন রিসর্টে যায় পুলিশের দল। তাদের কাছে খবর ছিল, সেখানে কিছু বিধায়ক রয়েছেন। কিন্তু পুলিশকে দেখেও রিসর্টের গেট খোলা হয়নি। তাদের বলা হয়, রাজ্য পুলিশের অনুমতি আনলে তবেই গেট খোলা হবে। ২০ মিনিট অপেক্ষা করার পর ফিরে আসতে হয় তাদের। এই ধরনের ঘটনা এই নিয়ে তিনদিনে দ্বিতীয়বার ঘটল। শুক্রবার সন্ধেবেলা মানেসরেরই আইটিসি ভারত গ্র্যান্ড রিসর্টে গিয়েছিল রাজস্থান পুলিশ। তাদের কাছে খবর ছিল, সেখানে বিদ্রোহী বিধায়করা রয়েছেন। কংগ্রেসের অভিযোগ অনুযায়ী বিদ্রোহী বিধায়ক ভানওয়ার লাল শর্মার ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় তাদের। রাজস্থান পুলিশ অভিযোগ করে হরিয়ানা পুলিশ তাদের কাজে বাধা দিচ্ছে। রাজস্থান পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার তাঁরা রিসর্টে ঢুকতে গেলে তাঁদের আটকায় হরিয়ানা পুলিশ। প্রায় এক ঘণ্টা রিসর্টের বাইরে তাঁদের আটকে রাখা হয়। তারপর তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। রিসর্টের ভিতরে কোনও বিধায়ককে পাওয়া যায়নি। রবিবার রাতে তাঁরা যে রিসর্টে হানা দিয়েছিলেন তাঁর বাইরেও হরিয়ানা পুলিশের দল দাঁড়িয়ে ছিল। কিন্তু এবার তাঁদের আটকানো হয়নি। যদিও রিসর্টের গেটই খোলেনি। রাজস্থান পুলিশের অনুমান, একটি নয়, বরং দুটি কিংবা তিনটি রিসর্টে রয়েছেন বিদ্রোহী কংগ্রেস বিধায়করা। শুক্রবার শোনা গিয়েছিল বিজেপি শাসিত হরিয়ানা থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য কর্নাটকের বেঙ্গালুরু গিয়েছেন শচীন পাইলটের অনুগামীরা। কিন্তু তারপরে জানা যায় সেখানে তাঁরা যাননি। পাইলট শিবিরের এক বিধায়ক সংবাদমাধ্যমকে ফোনে জানান, বেঙ্গালুরু তাঁরা যাচ্ছেন না। কিন্তু তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি ওই বিধায়ক। শুক্রবার সন্ধেবেলা থেকে খোঁজ মিলছে না পাইলট শিবিরের বিধায়কদের। এই রিসর্ট রাজনীতি অবশ্য এর আগেও দেখা গিয়েছে। কর্নাটকে কুমারস্বামী সরকারের পতনের আগে কংগ্রেসের কিছু বিধায়ককে এভাবেই রিসর্টে রাখা হয়েছিল। তাঁদের সঙ্গে কংগ্রেসের শীর্ষনেতৃত্ব কোনও ভাবেই যোগাযোগ করতে পারেনি। অন্যদিকে আবার এই বছরের শুরুতে মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন ২২ কংগ্রেস বিধায়ককে নিয়ে বেরিয়ে আসেন, তখন তাঁদের চার্টার্ড বিমানে করে বেঙ্গালুরুতে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে রিসর্টে রাখা হয়েছিল। তারপরেই মধ্যপ্রদেশে কমল নাথ সরকারের পতন হয়। সেই রিসর্ট পলিটিক্স এখানেও চলছে।

```