Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পেট্রল, ডিজেল তৈরি রাখ, নির্দেশ পেলেই জ্বালিয়ে দিবি', হিংসায় উস্কানির অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবাদের নামে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠল ওড়িশার এক কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ মাঝির বিরুদ্ধে। ফোনে অনুগামীদের দেওয়া বার্তা সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যায়। অবশ্য এই বিতর্ক এড়াতে নেতাজির প্রসঙ্গ টেনে

'পেট্রল, ডিজেল তৈরি রাখ, নির্দেশ পেলেই জ্বালিয়ে দিবি', হিংসায় উস্কানির অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে

শেষ আপডেট: 27 December 2019 08:27

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবাদের নামে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠল ওড়িশার এক কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ মাঝির বিরুদ্ধে। ফোনে অনুগামীদের দেওয়া বার্তা সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যায়। অবশ্য এই বিতর্ক এড়াতে নেতাজির প্রসঙ্গ টেনে আনলেন ওই নেতা। গত ১৪ ডিসেম্বর ওড়িশার নবরঙ্গপুর জেলায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এই ঘটনার এতদিন পরেও কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাজনৈতিক প্রভাবেই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার জেলা জুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় কংগ্রেস। বনধের দিন সকালেই এই বিতর্কিত ঘটনা ঘটে। বনধ ঠিকমতো হচ্ছে কিনা তা দলীয় কর্মীদের কাছে ফোন করে জিজ্ঞাসা করছিলেন প্রদীপবাবু। সেইসময় তাঁর সামনে সংবাদমাধ্যমও ছিল। তখনই ফোনে এক অনুগামীকে তিনি বলেন, "পেট্রল, ডিজেল তৈরি রাখ। যখনই নির্দেশ দেওয়া হবে, সামনে যা পাবি জ্বালিয়ে দিবি। তারপর কী হবে সেটা আমি বুঝে নেব।" প্রদীপ মাঝি হয়তো খেয়াল করেননি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই ওই কথা বলেছেন তিনি। তারপরেই একটা পুরনো গাড়িতে আগুন ধরিয়ে দেয় কংগ্রেস কর্মীরা। এই ঘটনা সামনে আসার পরেই সমালোচনা শুরু করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুধু এখানে নয়, দেশজুড়ে প্রতিবাদের নামে আগুন জ্বালানো, ভাঙচুরের কাজ চালাচ্ছে কংগ্রেস। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। তারপর নিজেরাই সরকারের দিকে আঙুল তুলছে। এই ঘটনায় সবকিছুই প্রমাণ হয়ে গেল। অবশ্য এই বিষয়ে কোনও তাপ উত্তাপ নেই প্রদীপ মাঝির। তাঁর বক্তব্য, "একটা আদিবাসী অধ্যুষিত গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার এতদিন পরেও যখন  প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে তখন গান্ধীজির আদর্শ অনুসরণ না করে নেতাজির পথ ধরেই হাঁটতে হয়। এতে আমার কোনও আফশোস নেই। নিজেদের ব্যর্থতা ডাকতেই এখন বিরোধীদের টার্গেট করছে বিজেপি।"

```