Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির সংঘর্ষে অভিযুক্ত তাহির হুসেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট পেশ ইডি-র

দ্য ওয়াল ব্যুরোঃ দিল্লির সংঘর্ষে অভিযুক্ত বহিষ্কৃত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই চার্জশিট পেশ করার পরে দিল্লি আদা

দিল্লির সংঘর্ষে অভিযুক্ত তাহির হুসেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট পেশ ইডি-র

শেষ আপডেট: 18 October 2020 03:01

দ্য ওয়াল ব্যুরোঃ দিল্লির সংঘর্ষে অভিযুক্ত বহিষ্কৃত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই চার্জশিট পেশ করার পরে দিল্লি আদালতে ইডি-র তরফে দাবি করা হয়েছে তাহির হুসেন ও তাঁর সঙ্গী অমিত গুপ্তাকে দোষী প্রমাণিত করার মতো একাধিক তথ্য পেয়েছে তারা। দিল্লির সংঘর্ষে ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংঘর্ষের ইন্ধন যোগানোর অভিযোগে এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন তাহির হুসেন। তাঁকে ও তাঁর সঙ্গী অমিত গুপ্তাকে আগামী ১৯ অক্টোবর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে ইডি-র হাতে। সেগুলি সবই আদালতে জমা দেওয়া হয়েছে। এই তদন্ত নিয়ে আরও এগিয়ে যেতে পারে ইডি। ফেব্রুয়ারি মাসে দিল্লি জুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে আন্দোলন হয়, সেখানে ইন্ধন জুগিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে তাহির হুসেনের বিরুদ্ধে। অভিযোগ, এই আন্দোলনে ভুয়ো কোম্পানির মাধ্যমে ইন্ধন যোগাতেন তাহির ও অমিত। এভাবে ১ কোটি ১০ লাখ টাকার দুর্নীতি তাঁরা করেছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগেরই তদন্ত করছে ইডি। ইডি-র স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর এনকে মাট্টা এর আগে আদালতে জানিয়েছেন, আর্থিক দুর্নীতি, জালিয়াতি, মিথ্যাচার, ভুয়ো নথি, ষড়যন্ত্র প্রভৃতি একাধিক অভিযোগ উঠেছে তাহির হুসেনের বিরুদ্ধে। তার মধ্যে অনেকগুলি প্রমাণিতও হয়েছে। দিল্লির দাঙ্গায় ইন্ধন দেওয়া ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মাকে পিটিয়ে মেরে ফেলার পিছনেও তাহিরেরই হাত রয়েছে বলে অভিযোগ। এই সংঘর্ষের পর থেকেই অবশ্য জেলে বন্দি তাহির হুসেন। তাহিরের বিরুদ্ধে অভিযোগ, দিল্লির সংঘর্ষে নিজের বাড়ি থেকেই তাতে ইন্ধন যুগিয়েছেন আপ কাউন্সিলর। এমনকি বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে আসে, যেখানে দেখা যায় তাহিরের বাড়ির ছাদ থেকে কাঁচের বোতল, ইঁট ছোড়া হচ্ছে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন তাহির। উলটে তিনি জানান, তাঁর বাড়ি ও পরিবারের উপরেই হামলা করা হয়েছে। এই অভিযোগের পরে অবশ্য তাহিরকে বহিষ্কার করে আম আদমি পার্টি। গত মাসে আর্থিক দুর্নীতির অভিযোগে তাহিরকে গ্রেফতার করে ইডি। এছাড়া আরও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার এই মামলায় চার্জশিট পেশ করল ইডি।

```