Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত এক অপরাধীর মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১২ সালের ডিসেম্বর মাসের এক সন্ধ্যায় দিল্লির একটি বেসরকারি বাসে নির্ভয়া কাণ্

নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিল কেন্দ্র

শেষ আপডেট: 6 December 2019 10:15

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত এক অপরাধীর মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১২ সালের ডিসেম্বর মাসের এক সন্ধ্যায় দিল্লির একটি বেসরকারি বাসে নির্ভয়া কাণ্ড ঘটেছিল। ওই ঘটনায় পাঁচ জন অভিযুক্তের মধ্যে একজন ছিল নাবালক। সে বাদ দিয়ে বাকি সকলকেই মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এর মধ্যে আবার রাম সিংহ নামে এক অভিযুক্ত জেলের মধ্যেই আত্মহত্যা করে। বাকি তিন জনের মধ্যে বিনয় শর্মা নামে এক অপরাধী রাষ্ট্রপতির কাছে মৃত্যদণ্ড মকুব করার আর্জি জানিয়েছিল। নিয়মানুযায়ী রাষ্ট্রপতির মৃত্যুদণ্ড মকুব করার অধিকার রয়েছে। তবে তা তিনি করেন সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ মেনে। মৃত্যুদণ্ড মকুব করার কোনও আর্জি রাষ্ট্রপতির কাছে পেশ করা হলে তা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়ে দেন। যেহেতু নির্ভয়া কাণ্ড দিল্লিতে ঘটেছিল, তাই এ ব্যাপারে মত জানার জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজলের কাছে ফাইলটি পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন ধর্ষণের সাজায় আইনে বড় বদল চাইলেন খোদ রাষ্ট্রপতি

হায়দরাবাদের ধর্ষণ কাণ্ড নিয়ে দেশজুড়ে হইচই শুরু হতেই দু’দিন আগে মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছিলেন অনিল বইজল। তারপর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে দিল। সেই সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। এখন দেখার, আদালতের নির্দেশ মেনে অপরাধীদের কবে সেই চরম সাজা দেয় সরকার।

```