Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আগামীকাল থেকে প্রেক্ষাগৃহ, থিয়েটারে ১০০ শতাংশ দর্শক, নয়া গাইডলাইন কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কেন্দ্র জানিয়েছিল, করোনা সংক্রমণের পর থেকে বন্ধ থাকা সুইমিং পুল খুলে দেওয়া হচ্ছে। এবার কেন্দ্র জানিয়ে দিল আগামীকাল অর্থাৎ ১ ফেরুয়ারি, সোমবার থেকে প্রেক্ষাগৃহ ও থিয়েটারে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। শনি

আগামীকাল থেকে প্রেক্ষাগৃহ, থিয়েটারে ১০০ শতাংশ দর্শক, নয়া গাইডলাইন কেন্দ্রের

শেষ আপডেট: 31 January 2021 05:19

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কেন্দ্র জানিয়েছিল, করোনা সংক্রমণের পর থেকে বন্ধ থাকা সুইমিং পুল খুলে দেওয়া হচ্ছে। এবার কেন্দ্র জানিয়ে দিল আগামীকাল অর্থাৎ ১ ফেরুয়ারি, সোমবার থেকে প্রেক্ষাগৃহ ও থিয়েটারে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। শনিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি নতুন গাইডলাইন রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “প্রেক্ষাগৃহ, থিয়েটার, মাল্টিপ্লেক্সে ১০০ শতাংশ সিটিং ক্যাপাসিটি করা হল অর্থাৎ ১০০ শতাংশ দর্শক এবার থেকে ঢুকতে পারবেন।” অবশ্য কিছু স্বাস্থ্যবিধি এখনও মেনে চলতে হবে। যেমন, শো টাইমের মধ্যে তফাৎ রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে। কোভিডের কারণে বেশ কয়েক মাস প্রেক্ষাগৃহ ও থিয়েটার বন্ধ থাকার পরে অক্টোবর মাসে যখন তা চালু করা হয়, তখন কেন্দ্র জানায় ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হল। কারণ হিসেবে বলা হয়, হলের মধ্যে বদ্ধ আবহাওয়া থাকায় সংক্রমণ বেশি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই কম দর্শকের অনুমতি দেওয়া হচ্ছে। এভাবে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন মালিকরা। সমস্যায় পড়েছিল মাল্টিপ্লেক্সও। তাই বারবার তারা সরকারের কাছে আবেদন করেন দর্শকের সংখ্যা ১০০ শতাংশ করার জন্য। ইত্যিমধ্যেই তামিলনাড়ু ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিলে কেন্দ্রের তরফে জবাবদিহি চাওয়া হয়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, ১০০ শতাংশ দর্শক ঢুকবে। তখনও বিতর্ক হয়েছিল। কিন্তু এবার কেন্দ্রের তরফেই সেই অনুমতি দেওয়া হল।

```