Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোন অস্ত্রে খুন হয়েছিলেন নরেন্দ্র দাভোলকর! আরব সাগরে তল্লাশি চালাবে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো : যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরকে কোন অস্ত্রে খুন করা হয়েছিল, তা আরব সাগরের গভীরে তল্লাশি চালিয়ে দেখবে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে শুক্রবার পুনে আদালতে জানানো হয়েছে, এই তল্লাশি অভিযান চালানোর ব্যাপারে তাদের অনুমতি

কোন অস্ত্রে খুন হয়েছিলেন নরেন্দ্র দাভোলকর! আরব সাগরে তল্লাশি চালাবে সিবিআই

শেষ আপডেট: 10 August 2019 05:58

দ্য ওয়াল ব্যুরো : যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরকে কোন অস্ত্রে খুন করা হয়েছিল, তা আরব সাগরের গভীরে তল্লাশি চালিয়ে দেখবে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে শুক্রবার পুনে আদালতে জানানো হয়েছে, এই তল্লাশি অভিযান চালানোর ব্যাপারে তাদের অনুমতি দিয়েছে মহারাষ্ট্রর পরিবেশ মন্ত্রক। ২০১৩ সালের ২০ অগস্ট মর্নিং ওয়াক সেরে ফেরার পথে বাইক আরোহী দুষ্কৃতীর গুলিকে খুন হন নরেন্দ্র দাভোলকর। তদন্ত শুরু করে পুলিশ। এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয় শরদ কালসকার নামের এক ব্যক্তি। কিন্তু খুনের অস্ত্র কিছুতেই খুঁজে পাওয়া যায়নি। তদন্তের ভার যায় সিবিআই-এর হাতে। তদন্তের মধ্যেই সিবিআই আধিকারিকরা জানতে পারেন, কালসকারকে খুনের অস্ত্র লুকোনোর ব্যাপারে সাহায্য করেছিলেন সঞ্জীব পুনালেকর নামের এক উকিল। গ্রেফতার করা হয় পুনালেকরকেও। কিন্তু জেরায় কেউ জানাননি কোথায় রয়েছে সেই অস্ত্র। গত মাসে ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পুনে কোর্ট থেকে জামিন পান পুনালেকর। খুনের অস্ত্র উদ্ধার করতে পারলে এই মামলার নিষ্পত্তি অনেকটা হয়ে যাবে বলেই মনে করেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারী সিবিআই আধিকারিকদের অনুমান, দাভোলকরকে খুনে ব্যবহার করা অস্ত্র আরব সাগরের জলে ফেলে দিয়েছিলেন পুনালেকর। আর তাই আরব সাগরের জলের নীচে তল্লাশি চালানোর জন্য মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল সিবিআই। এতদিনে সেই আবেদন মঞ্জুর করেছে পরিবেশ মন্ত্রক। সিবিআই সূত্রে খবর, শিগগির এই তল্লাশি অভিযান শুরু হবে। এক বিদেশি সংস্থাকে এর বরাত দেওয়া হয়েছে। তারা আরব সাগরের জলের নীচে খোঁজ করবে যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরকে খুন করার জন্য ব্যবহার করা অস্ত্রের।

```