Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভ্যাকসিন থেকে কি সংক্রমণ ছড়ানো সম্ভব, হতে পারে বন্ধ্যাত্ব, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে ভারতে শুরু হচ্ছে টিকাকরণ। তার আগে বৃহস্পতিবার টুইটারে এই ভ্যাকসিন নিয়ে চলা সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। সেইসব প্রশ্নের মধ্যে অন্যতম ছিল, ভ্যাকসিন থেকেও কি কার

ভ্যাকসিন থেকে কি সংক্রমণ ছড়ানো সম্ভব, হতে পারে বন্ধ্যাত্ব, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

শেষ আপডেট: 14 January 2021 16:39

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে ভারতে শুরু হচ্ছে টিকাকরণ। তার আগে বৃহস্পতিবার টুইটারে এই ভ্যাকসিন নিয়ে চলা সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। সেইসব প্রশ্নের মধ্যে অন্যতম ছিল, ভ্যাকসিন থেকেও কি কারও শরীরে সংক্রমণ ছড়াতে পারে? কিংবা এই ভ্যাকসিন নিলে হতে পারে বন্ধ্যাত্ব? তারও জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন টুইটারে বেশ কিছু গ্রাফিক্স শেয়ার করে এইসব প্রশ্নের জবাব দেন হর্ষ বর্ধন। তার মধ্যে একটি গ্রাফিক্সে লেখা ছিল, “আপনি কোভিড ভ্যাকসিন থেকে কখনও সংক্রামিত হতে পারবেন না। ভ্যাকসিন নেওয়ার পরে সাময়িকভাবে আপনার মাথা ব্যথা কিংবা জ্বরের মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। কিন্তু সংক্রমণ কোনভাবেই হবে না।” https://twitter.com/drharshvardhan/status/1349687624538046471?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1349687624538046471%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcovid-19-vaccination-health-minister-harsh-varddhan-tackles-myths-can-one-catch-covid-19-from-vaccine-2352629 বন্ধ্যাত্বর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখনও পর্যন্ত কোনও বিজ্ঞানভিত্তিক তথ্য পাওয়া যায়নি যার থেকে এটা প্রমাণিত হয়েছে যে এর থেকে বন্ধ্যাত্ব হয়। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাই দয়া করে কোনও জায়গা থেকে শুনে এইসব গুজবে কান দেবেন না।” https://twitter.com/drharshvardhan/status/1349687664639762435?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1349687664639762435%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcovid-19-vaccination-health-minister-harsh-varddhan-tackles-myths-can-one-catch-covid-19-from-vaccine-2352629 শনিবার দেশে শুরু হতে চলেছে প্রথম পর্যায়ের টিকাকরণ। প্রথম দিনে ৩ লাখ স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে টিকা। আর এই টিকাকরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগের সদস্য ভি কে পল জানিয়েছেন, “টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি হচ্ছে।” প্রথম দিন টিকাকরণ কর্মসূচি শুরু করার পরে কিছু শহরের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারেন বলেও খবর। প্রথম দফায় দেশে ৩০০০ কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একদিনে ১০০ জনকে টিকা দেওয়া হবে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে বলেই জানিয়েছেন ভি কে পল। প্রথমে ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। পরবর্তীতে ৫০ বছরের বেশি বয়স, যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ প্রভৃতি কো-মর্বিডিটির সমস্যা রয়েছে এমন আরও ২৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রাথমিকভাবে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলোকেই ভ্যাকসিনেশন সাইট হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমগুলিও টিকাকরণের প্রস্তাব জমা করছে। সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখে অনুমতি দেবে সেইসব রাজ্যের সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছেন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা পৌঁছে দেওয়া হচ্ছে ভ্যাকসিন-স্পটগুলিতে। এখনও অবধি দুই কোম্পানির ১ কোটি ৬৫ লক্ষ টিকার ডোজের অর্ডার দেওয়া হয়েছে। যার মধ্যে ১ কোটি ১০ লক্ষ সেরামের কোভিশিল্ড ও ৫৫ লক্ষ কোভ্যাক্সিন টিকার ডোজ পৌঁছে দেওয়া হবে রাজ্যগুলিতে। প্রাথমিক পর্যায়ে হায়দরাবাদ থেকে কোভ্যাক্সিন টিকার ২.৪ লাখ ডোজ চলে এসেছে দিল্লিতে। ১২ টি রাজ্যের সেই ডোজ বন্টন করা হচ্ছে। সেই টিকাকরণই শুরু হবে শনিবার থেকে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে ভারতে। তার আগে ভ্যাকসিন সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

```