Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নগ্ন করে মারতে মারতে মহিলার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ভিডিও তুলল ওরা

দ্য ওয়াল ব্যুরো: নৃশংসতা, বর্বরতা, অভিধানের কোনও শব্দ দিয়েই বোধহয় এ ঘটনার ব্যাখ্যা সম্ভব নয়। মহিলাকে নগ্ন করে পেটালো গ্রামবাসীরা। তারপর যৌনাঙ্গে ছিটিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। এবং এই গোটা ঘটনা মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়

নগ্ন করে মারতে মারতে মহিলার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ভিডিও তুলল ওরা

শেষ আপডেট: 23 September 2018 07:29

দ্য ওয়াল ব্যুরো: নৃশংসতা, বর্বরতা, অভিধানের কোনও শব্দ দিয়েই বোধহয় এ ঘটনার ব্যাখ্যা সম্ভব নয়। মহিলাকে নগ্ন করে পেটালো গ্রামবাসীরা। তারপর যৌনাঙ্গে ছিটিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। এবং এই গোটা ঘটনা মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায়। এমনই ঘটনা ঘটেছে অসমের করিম গঞ্জে। ঘটনা গত ১০ সেপ্টেম্বরের। কিন্তু সম্প্রতি নজরে আসে পুলিশের। মোবাইলে মোবাইলে ঘুরছে ওই নারকীয় ঘটনার ক্লিপিং। ছটফট করছেন মহিলা। উন্মত্ত উল্লাসে তাঁকে পিটিয়ে চলেছে জনতা। নজরে আসতেই ব্যবস্থা নেয় প্রশাসন। এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। করিমগঞ্জ অসম-মিজোরাম সীমান্তের একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, গত ১০ সেপ্টেম্বর দুপুরে একদল যুবক তাঁদের বাড়িতে আসেন। হুমকি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ৮৫ হাজার টাকা দিয়ে দিতে হবে। অস্বীকার করলে কয়েকজন মিলে তাঁর শ্বশুরকে উঠোনের একটি গাছে বেঁধে ফেলে। তাপর শুরু হয় কাপড় খুলে মার। শ্বশুরের সামনেই নগ্ন করে পেটানো হয় পুত্রবধূকে। যাওয়ার আগে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে উল্লাস করতে করতে ফিরে যায়। করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানিয়েছেন, ওই মহিলার উপর অত্যাচার, গণপিটুনি-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে আলাদা মামলা দায়ের হয়েছে। ঘটনায় আর কারা কারা যুক্ত, তা চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

```