Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বেতন কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করুক এয়ার ইন্ডিয়া, ৮টি ইউনিয়ন দাবি তুলল একসঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই ইন্ডিগো ঘোষণা করেছিল, তারা কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছে। সমস্ত কর্মীকে ইন্ডিগোর সিইও রণজয় দত্ত ইমেল করে জানিয়ে দেন, এপ্রিলের পুরো মাইনে পাবেন কর্মীরা। এরপরই এয়ার ইন্ডিয়ার কর্মীদের আটটি ইউন

বেতন কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করুক এয়ার ইন্ডিয়া, ৮টি ইউনিয়ন দাবি তুলল একসঙ্গে

শেষ আপডেট: 25 April 2020 06:43

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই ইন্ডিগো ঘোষণা করেছিল, তারা কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছে। সমস্ত কর্মীকে ইন্ডিগোর সিইও রণজয় দত্ত ইমেল করে জানিয়ে দেন, এপ্রিলের পুরো মাইনে পাবেন কর্মীরা। এরপরই এয়ার ইন্ডিয়ার কর্মীদের আটটি ইউনিয়ন একযোগে দাবি তুলল, ১০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করুক কর্তৃপক্ষ। এই মর্মে এয়ার ইন্ডিয়ার কর্মী সংগঠনগুলির তরফে চিঠি দেওয়া হয়েছে অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রী হরদীপ সিং পুরীকে। এয়ার ইন্ডিয়ার কর্মী সংগঠনগুলি ইন্ডিগোর সিদ্ধান্তের উদাহরণ টেনে মাইনে কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। এপ্রিলের গোড়ার দিকে এয়ার ইন্ডিয়া বলেছিল, আগামী তিনমাস তারা কর্মীদের ১০ শতাংশ বেতন কাটবে। অর্থাৎ এপ্রিল, মে এবং জুন মাসে বেতন কাটা হবে বলে জানিয়েছিল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। বেসরকারি সংস্থাগুলির উদ্দেশে সরকার আর্জি জানিয়েছে লকডাউনের সময়ে কর্মীদের মাইনে না কাটার জন্য। সরকারের সেই আর্জিকে মর্যাদা দিয়েই ইন্ডিগো এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিলেন রণজয় দত্ত। সেটাকেই হাতিয়ার করে এবার দাবি তুলল এয়ার ইন্ডিয়ার কর্মী সংগঠনগুলি। এমনিতেই যাত্রী পরিষেবা বন্ধ থাকায় বিমান সংস্থাগুলির ভরসা শুধু কার্গো পরিষেবা। ব্যাপক ক্ষতির মুখে সারা পৃথিবীর বিমান সংস্থাগুলি। পণ্য নিয়ে যাওয়া, নিয়ে আসা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ। এয়ার ইন্ডিয়ার কর্মী সংগঠনগুলি দাবি জানিয়েছে, কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই বেতন কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। যদিও এব্যাপারে কোনও বক্তব্য জানায়নি অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রক।

```