Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মহারাষ্ট্রের সরকার গঠনকে কবাডি ম্যাচের সঙ্গে তুলনা আনন্দ মহীন্দ্রার, আমির-সলমনের ভিডিও টুইট হর্ষ গোয়েঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে সরকার গঠনকে কেন্দ্র করে শুক্রবার ভোর রাত থেকে শুরু হওয়া নাটক এখনও চলছে। হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। এই পরিস্থিতিতে এই ঘটনাকে নিয়ে টুইট করলেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা ও হর্ষ গোয়েঙ্কা। এই পরিস্থিতিকে এক কবাডি

মহারাষ্ট্রের সরকার গঠনকে কবাডি ম্যাচের সঙ্গে তুলনা আনন্দ মহীন্দ্রার, আমির-সলমনের ভিডিও টুইট হর্ষ গোয়েঙ্কার

শেষ আপডেট: 24 November 2019 10:12

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে সরকার গঠনকে কেন্দ্র করে শুক্রবার ভোর রাত থেকে শুরু হওয়া নাটক এখনও চলছে। হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। এই পরিস্থিতিতে এই ঘটনাকে নিয়ে টুইট করলেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা ও হর্ষ গোয়েঙ্কা। এই পরিস্থিতিকে এক কবাডি ম্যাচের সঙ্গে তুলনা করেছেন আনন্দ মহীন্দ্রা। অন্যদিকে জনপ্রিয় হিন্দি ছবি 'আন্দাজ আপনা আপনা'-র একটি দৃশ্যের সঙ্গে এই সরকার গঠনকে তুলনা করেছেন হর্ষ গোয়েঙ্কা। শনিবার একটি কবাডি ম্যাচের ভিডিও শেয়ার করেন আনন্দ মহীন্দ্রা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কী ভাবে শেষ পর্যন্ত হার না মানা মানসিকতায় প্রতিপক্ষ খেলোয়াড়কে আউট করছে এক ডিফেন্ডার। এই ভিডিও শেয়ার করে নীচে ক্যাপশনে তিনি লেখেন, "এই ভিডিওটা মনে আছে? আমি মনে করি মহারাষ্ট্রে যা চলছে তাকে এর থেকে ভালো কোনওভাবে ব্যাখ্যা করা যাবে না। শেষ পর্যন্ত জেতার ইচ্ছে না ছাড়লে এভাবেও ফিরে আসা যায়।" https://twitter.com/anandmahindra/status/1195187016004075520?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1198095656847495168&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fanand-mahindra-compares-maharashtra-situation-to-a-stunning-kabaddi-match-2137571 অন্যদিকে হর্ষ গোয়েঙ্কা হিন্দি ছবি আন্দাজ আপনা আপনা-র একটি কমেডি সিন শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে একটি মোপেড বাইকে বসার চেষ্টা করছেন আমির খান, সলমন খান ও পরেশ রাওয়াল। কিন্তু কিছুতেই তিনজনের বসার জায়গা হচ্ছে না। শেষ পর্যন্ত আমির ও সলমনকে বাদ দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যান পরেশ রাওয়াল। এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন বর্তমানে মহারাষ্ট্রের সরকার গড়ার প্রক্রিয়া। https://twitter.com/hvgoenka/status/1198300674087276544 এই দুটি টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সবাই দুই শিল্পপতির বুদ্ধি ও কৌতুকের প্রশংসা করেছেন। তবে এই প্রথম নয়, এর আগে বহুবার বিভিন্ন বিষয়ে টুইটারে নিজেদের মত জানিয়েছেন মহীন্দ্রা ও গোয়েঙ্কা। দু'জনেরই টুইট করার ধরন অন্যদের থেকে আলাদা। বেশ মজার অথচ যুক্তিযুক্ত টুইট করে থাকেন তাঁরা। মহারাষ্টের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়েও সেই কৌতুক বেরিয়ে এল তাঁদের কাছ থেকে।

```