Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় আজ সর্বদলীয় বৈঠকের ডাক অমিত শাহের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার করোনা পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। এই সময় সেখানকার পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনার জন্য সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় আজ সর্বদলীয় বৈঠকের ডাক অমিত শাহের

শেষ আপডেট: 15 June 2020 02:43

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার করোনা পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। এই সময় সেখানকার পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনার জন্য সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, সোমবার বেলা ১১ টায় এই বৈঠক ডাকা হয়েছে নর্থ ব্লকে। সেখানে উপস্থিত থাকার কথা বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। এই বৈঠকে দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার কিছু এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে খবর। এই বৈঠকে এই রাজ্যগুলির বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও আলোচনা হবে। দিল্লিতে সংক্রমণ বাড়তে থাকায় তার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশ ও হরিয়ানা। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরেও উত্তরপ্রদেশ জানিয়েছে, নয়ডা বা গাজিয়াবাদের তুলনায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা অন্তত ৪০ গুণ। তাই এই সীমান্ত বন্ধ রাখা হবে। অন্যদিকে হরিয়ানা অবশ্য জানিয়েছে, সীমান্ত খুলে দেওয়া হবে। এই বিষয়ে আলোচনা হওয়ার কথা এদিনের বৈঠকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশের পরে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। এই বৈঠকের পরে দিল্লিতে পরিস্থিতি মোকাবিলায় একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। অমিত শাহ বলেছেন, দিল্লিতে করোনা মোকাবিলায় যাতে বেডের সমস্যা না হয়, তার জন্য ট্রেনের ৫০০ টি কামরা দেওয়া হচ্ছে। সেগুলিকে বেড হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া রাজধানীতে নমুনা পরীক্ষার সংখ্যাও দ্বিগুণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য আগামী কয়েক দিনের মধ্যেই আরও টেস্ট কিট পাঠানো হবে দিল্লিতে।

```