Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১৭ বছর পর অনন্তনাগ থেকে গ্রেফতার অক্ষরধাম হামলা মূল চক্রী ইয়াসিন বাট

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে গ্রেফতার অক্ষরধাম মন্দির হামলায় মূল অভিযুক্ত ইয়াসিন বাট। দীর্ঘ ১৭ বছর পর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে এই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গুজরাট পুলিসের জঙ্গি দমন শাখার একটি দল শুক্রবার আহমেদাবাদ নিয়ে এসেছে ২

১৭ বছর পর অনন্তনাগ থেকে গ্রেফতার অক্ষরধাম হামলা মূল চক্রী ইয়াসিন বাট

শেষ আপডেট: 27 July 2019 03:49

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে গ্রেফতার অক্ষরধাম মন্দির হামলায় মূল অভিযুক্ত ইয়াসিন বাট। দীর্ঘ ১৭ বছর পর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে এই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গুজরাট পুলিসের জঙ্গি দমন শাখার একটি দল শুক্রবার আহমেদাবাদ নিয়ে এসেছে ২০০২ সালের অক্ষরধাম হামলার এই মূল চক্রীকে। ২০০২ সালের ২৪ সেপ্টেম্বর অক্ষরধাম মন্দিরে ঢুকে নির্বিচারে গুলি চালায় ২ জঙ্গি। নিহত হন এক এনএসজি কামান্ডো সহ ৩৩ জন। সূত্রের খবর, এই হামলার পরই পাক অধিকৃত কাশ্মীরে চলে যায় ২ জঙ্গির একজন, ইয়াসিন। কাজ শুরু করে একটি কাঠের গোলায়। এরপর থেকেই ইয়াসিন বাটের খোঁজে বারবার তল্লাশি চালিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের জালে পাকড়াও হয়েছে সে। গোপন সূত্রে পুলিশের কাছে আগেই খবর ছিল যে অনন্তনাগে লুকিয়ে রয়েছে ইয়াসিন বাট। এরপরেই অপারেশন চালিয়ে শুক্রবার অনন্তনাগ থেকে তাকে গ্রেফতার করে এটিএস। বিশেষ বিমানে ইয়াসিন বাটকে নিয়ে ৩ এসিপি ও ২ পুলিস ইনস্পেক্টর আসেন আহমেদাবাদ। গুজরাট পুলিস সূত্রে খবর শুক্রবার পর্যন্ত এটিএসের হেফাজতে থাকবে ইয়াসিন। শনিবার তাকে তুলে দেওয়া হবে গুজরাট পুলিসের ক্রাইম ব্রাঞ্চের হাতে। তার বিরুদ্ধে হামলাকারীদের অস্ত্র এবং বোমা সরবারহের অভিযোগ রয়েছে।

```