Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ভলান্টিয়ার নিয়োগ বন্ধ, সেরামকে নির্দেশ ড্রাগ কন্ট্রোলার জেনারেলের

দ্য ওয়াল ব্যুরোঃ এক মহিলা ভলান্টিয়ারের শরীরে সমস্যা দেখা দেওয়ার পরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করেছে ব্রিটেনের ফার্ম অ্যাস্ট্রজেনেকা। তারপরেই ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করার জন্য সেরাম ইন্সটিটিউটকে নি

অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ভলান্টিয়ার নিয়োগ বন্ধ, সেরামকে নির্দেশ ড্রাগ কন্ট্রোলার জেনারেলের

শেষ আপডেট: 12 September 2020 03:43

দ্য ওয়াল ব্যুরোঃ এক মহিলা ভলান্টিয়ারের শরীরে সমস্যা দেখা দেওয়ার পরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করেছে ব্রিটেনের ফার্ম অ্যাস্ট্রজেনেকা। তারপরেই ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করার জন্য সেরাম ইন্সটিটিউটকে নির্দেশ দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিআই। এবার এই ট্রায়ালের জন্য ভলান্টিয়ার নিয়োগ বন্ধ করার নির্দেশ দেওয়া হল সেরামকে। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশিকা পর্যন্ত এই নিয়োগের কাজ বন্ধ থাকবে। ডিজিসিআইয়ের তরফে সেরাম ইন্সটিটিউটকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, যেসব ভলান্টিয়ারদের শরীরে ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে, তাঁদের সুরক্ষার বিষয়টি যেন বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। তাই সেইসব ভলান্টিয়ারদের সুরক্ষা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সেরাম সংস্থার সিইও আদর পুনাওয়ালা বলেন, “ড্রাগ কন্ট্রোলের নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। টিকার ট্রায়াল নিয়ে এর থেকে বেশি কিছু এখন বলা সম্ভব নয়। আগামী সপ্তাহ থেকে কোভিশিল্ড টিকার তৃতীয় স্তরের ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। আপাতত তা বন্ধ রাখা হবে।” অক্সফোর্ড ইউনিভার্সিটির ভেক্টর ভ্যাকসিনের ফর্মুলায় ভারতে টিকা তৈরি লাইসেন্স পেয়েছিল সেরাম। ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে কোভিশিল্ড টিকা তৈরি করে দেশের প্রথম সারির এই ভ্যাকসিন নির্মাতা সংস্থা। কিন্তু অ্যাস্ট্রজেনেকা সম্প্রতি টিকার ট্রায়াল বন্ধ করে দেওয়ায় প্রভাব পড়ে ভারতেও। ব্রিটেনের ঘটনার উল্লেখ করে সেরামকে পাঠানো নোটিসে ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভি জি সোমানি জানতে চান, নিরাপত্তার কারণে যেখানে টিকার ট্রায়াল বন্ধ করে দিয়েছে অ্যাস্ট্রজেনেকা সেখানে কীভাবে এখনও টিকার পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাচ্ছে সেরাম। যে কোনও টিকার পরীক্ষামূলক প্রয়োগে যদি ভলান্টিয়ারদের শরীরে সামান্যতমও প্রতিক্রিয়া দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গেই সেই ট্রায়াল বন্ধ করে দেওয়াই নিয়ম। সেরাম সেখানে হাজার জনেরও বেশি মানুষের শরীরে টিকার ইঞ্জেকশন দিচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় পর্বের চূড়ান্ত ট্রায়ালে রয়েছে তারা। এমন পরিস্থিতিতে ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ডিজিসিআইয়ের নোটিসের জবাবে সংস্থার সিইও আদর জানিয়েছিলেন, গত এক সপ্তাহ ধরে ১০০ জনকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে। এখনও অবধি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আগামী দিনেও কোভিশিল্ড টিকা ঝুঁকির কারণ হবে না বলেই দাবি ছিল তাঁর। তবে তিনি এও বলেছিলেন, ড্রাগ কন্ট্রোলের যদি আপত্তি থাকে তাহলে ট্রায়াল বন্ধ করার ব্যাপারে ভাবনা চিন্তা করা হবে। সরকারি নির্দেশিকা মেনেই সব কাজ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। দেশে এখন কোভিশিল্ড টিকার দ্বিতীয় স্তরের ট্রায়াল চলছিল। আগামী সপ্তাহ থেকে তৃতীয় পর্বের ট্রায়াল শুরুর কথা ছিল। দুই পর্বে মোট ১৬০০ জনকে টিকার ইঞ্জেকশন দেওয়ার পরিকল্পনা রয়েছে সেরামের। আদর জানিয়েছেন, দেশের মোট ১৭টি হাসপাতাল ও ক্লিনিকে টিকার ট্রায়াল হচ্ছে। যার মধ্যে রয়েছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ (এইমস), পুণে বি জে মেডিক্যাল কলেজ, পটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ, চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যোধপুর-এইমস, গোরক্ষপুরের নেহরু হাসপাতাল, বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিক্যাল কলেজ, মাইসোরের জেএসএস অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রভৃতি।

```