Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এবিপি ও রিপাবলিকের সমীক্ষাতেও এগিয়ে বিজেপি, ফের মোদী সরকারেরই ইঙ্গিত

দ্য ওয়াল ব্যুরো: রবিবার শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলপ্রকাশ। সমীক্ষা করে ফলপ্রকাশ করেছে এবিপি-এসি নিয়েলসেন ও রিপাবলিক টিভি। এবিপি-এসি নিয়েলসেনের সমীক্ষাতে দেখা যাচ্ছে বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অনেক

এবিপি ও রিপাবলিকের সমীক্ষাতেও এগিয়ে বিজেপি, ফের মোদী সরকারেরই ইঙ্গিত

শেষ আপডেট: 19 May 2019 13:55

দ্য ওয়াল ব্যুরো: রবিবার শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলপ্রকাশ। সমীক্ষা করে ফলপ্রকাশ করেছে এবিপি-এসি নিয়েলসেন ও রিপাবলিক টিভি। এবিপি-এসি নিয়েলসেনের সমীক্ষাতে দেখা যাচ্ছে বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে। অন্যদিকে রিপাবলিক টিভির সমীক্ষাতে দেখা যাচ্ছে সহজেই ফের সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট। এবিপি-এসি নিয়েলসেনের সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট এ বার পেতে পারে ২৬৭টি আসন। তার মধ্যে পূর্ব ভারতে তারা পেতে পারে ৮২টি আসন, উত্তর ভারতে পেতে পারে ৬৬টি আসন, দক্ষিণ ভারতে পেতে পারে ২৯টি আসন ও পশ্চিম ভারতে পেতে পারে ৯০টি আসন। অন্যদিকে এই সমীক্ষায় কংগ্রেস জোট এ বার পেতে পারে ১২৭টি আসন। তার মধ্যে পূর্ব ভারতে তারা পেতে পারে ২১টি আসন, উত্তর ভারতে পেতে পারে ২৪টি আসন, দক্ষিণ ভারতে পেতে পারে ৫৬টি আসন ও পশ্চিম ভারতে পেতে পারে ২৬টি আসন। এই সমীক্ষায় দেখানো হয়েছে অন্যান্যরা পেতে পারে ১৪৮টি আসন। রিপাবলিক টিভির সমীক্ষায় কিন্তু সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ জোট। এই সমীক্ষায় দেখা যাচ্ছে এনডিএ জোট পেতে পারে ৩০৫টি আসন, ইউপিএ জোট পেতে পারে ১২৪টি আসন, এবং অন্যান্যরা পেতে পারে ১১৩টি আসন।
এক্সিট পোল এনডিএ ইউপিএ অন্যান্য
এবিপি-এসি নিয়েলসেন  ২৬৭ ১২৭ ১৪৮
রিপাবলিক টিভি ৩০৫ ১২৪ ১১৩
  বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়। সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এই দুই বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।  

```