Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

তিনটে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি, খতম ৬-১০ পাক সেনা-সহ বহু জঙ্গি: বিপিন রাওয়াত

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই সীমান্তে চলছে গুলির লড়াই। পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালিতে থাকা তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, এমনটাই জানালেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। এই হামলায় ৬ থেকে ১০ জন পাক সেনা খতম হয়

তিনটে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি, খতম ৬-১০ পাক সেনা-সহ বহু জঙ্গি: বিপিন রাওয়াত

শেষ আপডেট: 20 October 2019 13:49

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই সীমান্তে চলছে গুলির লড়াই। পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালিতে থাকা তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, এমনটাই জানালেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। এই হামলায় ৬ থেকে ১০ জন পাক সেনা খতম হয়েছে বলে জানিয়েছেন তিনি। আরও বেশি সংখ্যক জঙ্গি খতম হয়েছে বলে দাবি করেছেন সেনাপ্রধান। রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন বিপিন রাওয়াত। সেখানে তিনি বলেন, "নীলম ভ্যালিতে লস্কর ই তইবা ও হিজবুল মুজাহিদ্দিনের বেশ কিছু জঙ্গি ঘাঁটি রয়েছে। সেখানেই হামলা চালায় ভারতীয় সেনা। সেনার ছোঁড়া বোমার আঘাতে তিনটি ঘাঁটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একটি ঘাঁটি পুরোপুরি না ভাঙলেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ৬ থেকে ১০ জন পাক সেনা নিহত হয়েছে বলে খবর। যা খবর পেয়েছি তাতে তার থেকেও বেশি সংখ্যক জঙ্গি খতম হয়েছে।" রবিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল যে যুদ্ধ বিরতির শর্ত লঙ্ঘন করে কুপওয়ারা জেলায় হামলা চালিয়েছে পাক সেনা। এ ঘটনায় দুই ভারতীয় সেনা জওয়ান ও এক স্থানীয় গ্রামবাসীর মৃত্যু হয়েছে। তা ছাড়া পাক হামলায় সীমান্তের এ পারের গ্রামের দুটি বাড়ি পুরিপুরি ধ্বংস হয়ে গিয়েছে। পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনাও। শুধু কুপওয়ারা নয়, কাঠুয়াতেও যুদ্ধ বিরতির শর্ত পাকিস্তান লঙ্ঘন করেছে বলে জানা গিয়েছিল। সেখানেও দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় বলে খবর। তারপরেই সন্ধেবেলা এই খবর দেন সেনাপ্রধান। এই হামলাকে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে যোগ্য জবাব বলে উল্লেখ করেছেন বিপিন রাওয়াত। গত সপ্তাহেই পাক হামলায় দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। বারামুলা ও রাজৌরিতে সে বার সীমান্তের ওপার থেকে গুলি বর্ষণ শুরু করেছিল পাকিস্তান। সেনা কর্তাদের বক্তব্য, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে ক্ষোভ বিক্ষোভ জানাতে শুরু করেছে ঠিকই। তবে বাস্তব হল, তাদের কোনও বিশ্বাসযোগ্যতাই নেই। দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চললেও জুলাই মাসে ২৯৬ বার যুদ্ধ বিরতির শর্ত লঙ্খন করেছে ইসলামাবাদ। অগস্ট মাসে শর্ত লঙ্ঘন করেছে ৩০৬ বার। হিসাব মতো এ বছর সেপ্টেম্বর পর্যন্ত ২০৫০ বার সংঘর্ষ বিরতির শর্ত ভেঙেছে পাকিস্তান। তাতে ২১ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ইসলামাবাদকে বহুবার কূটনৈতিক স্তরে বার্তাও দিয়েছে নয়াদিল্লি।

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…..


```