Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

“গোলাপি প্যান্টের লোকটা বলল মেরে ফেলব”, ‘বন্দুকবাজ’ প্রাক্তন সাংসদ-পুত্রের বিরুদ্ধে অভিযোগ থানায়

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে থানায় গিয়ে লিখিত অভিযোগ করলেন দিল্লির পাঁচতারা হোটেলের সামনে হুমকি পাওয়া যুবক। পুলিশ জানিয়েছে তাঁর নাম গৌরব সিং। সে দিনের গোটা ঘটনা বিস্তারিত লিখে জমা দিয়েছেন দিল্লি পুলিশকে। মঙ্গলবার থেকেই একটি ভিডিও ফুটেজ নিয়ে তোল

“গোলাপি প্যান্টের লোকটা বলল মেরে ফেলব”, ‘বন্দুকবাজ’ প্রাক্তন সাংসদ-পুত্রের বিরুদ্ধে অভিযোগ থানায়

শেষ আপডেট: 17 October 2018 07:34

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে থানায় গিয়ে লিখিত অভিযোগ করলেন দিল্লির পাঁচতারা হোটেলের সামনে হুমকি পাওয়া যুবক। পুলিশ জানিয়েছে তাঁর নাম গৌরব সিং। সে দিনের গোটা ঘটনা বিস্তারিত লিখে জমা দিয়েছেন দিল্লি পুলিশকে। মঙ্গলবার থেকেই একটি ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। দেখা যায় উত্তরপ্রদেশের এক প্রাক্তন সাংসদের ছেলে দিল্লির হায়াত রিজেন্সির সামনে এক যুগলকে ধমকাচ্ছেন। হাতে বন্দুক। দশ সেকেন্ডের ওই ফুটেছে দেখা যায়, হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। পরে জানা যায় বহুজন সমাজবাদী পার্টির প্রাক্তন ওই সাংসদের ছেলে প্রায়ই বন্ধু-বান্ধবীদের নিয়ে লখনৌ থেকে দিল্লির ওই হোটেলে পার্টি করতে আসেন। অস্বস্তিতে পড়তে হয় দিল্লি পুলিশকেও। মঙ্গলবারই দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন দ্রুত ওই যুবককে গ্রেফতার করা হবে। বুধবার দিল্লি পুলিশের সদর দফতরে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাতে তিনি লেখেন, “আমি এবং আমার বান্ধবী হায়াতের রেস্ট রুমে ছিলাম। গোলাপি প্যান্ট পরা যুবক এসেই আমায় বলতে শুরু করে এক্ষুণি উঠে যেতে হবে। পাশে ওর কয়েকজন বান্ধবীও ছিল। তারাও হাসাহাসি করছিল। আমি তখন বলি আমার তো বুকিং আছে। তখনই পকেট থেকে বন্দুক বের করে বলে, বেশি কথা বললে গুলি করে দেব। আমি অনুরোধ করি এরকম করবেন না। কারণ আমার কাছে প্রাণে বাঁচাটা অনেক জরুরি ছিল। আমার একটি ছোট্ট সন্তান আছে। আমি হাত জোড় করি...” দিল্লি পুলিশের প্রাথমিক সন্দেহ, প্রাক্তন সাংসদ-পুত্র অনীশ পাণ্ডে উত্তরপ্রদেশেই রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য মরিয়া হয়ে উঠেছে দিল্লি পুলিশ। ১৪ তারিখ সন্ধে বেলা একটি কালো রঙের বিএমডব্লিউ চেপে হোটেলে এসেছিল বলে জানা গেছে।

```