Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

মুম্বইয়ে করোনা আক্রান্ত ভারতীয় নৌবাহিনীর ২১ জওয়ান, সংক্রমণ ছড়ায়নি যুদ্ধজাহাজ, সাবমেরিনে

দ্য ওয়াল ব্যুরো: এবার নৌবাহিনীতেও ছড়াল করোনাভাইরাসের সংক্রমণ। মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১ জন জওয়ানের কোভিড ১৯ সংক্রমণ হয়েছে বলে খবর। তাঁদের নৌবাহিনীর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রথম নৌবাহিনীতে করোনা সংক্রমণের খ

মুম্বইয়ে করোনা আক্রান্ত ভারতীয় নৌবাহিনীর ২১ জওয়ান, সংক্রমণ ছড়ায়নি যুদ্ধজাহাজ, সাবমেরিনে

শেষ আপডেট: 18 April 2020 04:32

দ্য ওয়াল ব্যুরো: এবার নৌবাহিনীতেও ছড়াল করোনাভাইরাসের সংক্রমণ। মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১ জন জওয়ানের কোভিড ১৯ সংক্রমণ হয়েছে বলে খবর। তাঁদের নৌবাহিনীর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রথম নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। ওই জওয়ানদের সংস্পর্শে কারা এসেছিলেন তার খোঁজ করা হচ্ছে। নৌবাহিনী সূত্রে খবর, ওই জওয়ানরা আইএনএস আংরে-র তত্ত্বাবধানে একটি রেসিডেন্সিয়াল এলাকাতে থাকতেন। তাঁদের কাজ ছিল ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডকে প্রশাসনিকভাবে ও পরিকল্পনায় সাহায্য করা। জানা গিয়েছে, ওই রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে এর মধ্যে আইএনএস আংরে-র কোনও জওয়ান গিয়েছিলেন কিনা তার খোঁজ করছে নৌবাহিনী। লকডাউনের কারণে ওই রেসিডেন্সিয়াল এলাকাও বাইরে থেকে বন্ধ। কেউ বাইরে বের হচ্ছেন না। কিন্তু খুব দরকারে সেখানে গিয়ে কেউ ওই জওয়ানদের সংস্পর্শে এসেছিলেন কিনা তার খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধজাহাজে থাকা কোনও জওয়ান এর মধ্যে ওই রেসিডেন্সিয়াল এলাকায় গিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। আক্রান্ত জওয়ানদের বর্তমানে মুম্বইয়ে নেভির হাসপাতাল আইএনএইচএস অশ্বিনী-তে রাখা হয়েছে বলে খবর। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিনে সংক্রমণ ছড়ায়নি। ভাল করে তা পরীক্ষা করে দেখা হয়েছে। প্রতিটি সাবমেরিন ও যুদ্ধজাহাজে স্যানিটাইজেশনের কাজ চলছে। কোনওভাবেই যাতে সংক্রমণ ছড়াতে না পারে তা নিশ্চিত করছে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই আইএনএস আংরে। কারণ মুম্বইয়ের বিভিন্ন যুদ্ধজাহাজ ও ইউনিটকে সাহায্য করা, দরকার পড়লে তাদের পরামর্শ দেওয়ার কাজ করে থাকে এই জাহাজ। ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ও বড় যুদ্ধজাহাজগুলির মধ্যে অন্যতম হল এই আইএনএস আংরে। আর তাই এই জাহাজে সংক্রমণের আশঙ্কা দেখা দেওয়ায় চিন্তিত নৌবাহিনী। কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না তারা। ভারতে করোনা সংক্রমণ সবথেকে বেশি দেখা গিয়েছে মহারাষ্ট্রেই। দেশে এর আগে সেনাবাহিনীতে ৮ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরাও মুম্বইয়েই মোতায়েন ছিলেন। এবার নৌবাহিনীতেও করোনা সংক্রমণ দেখা দিল।

```