Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মোদীর বৈঠকেও কাজ হলো না, ফের বাড়ল পেট্রোপণ্যের দাম

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই তেল কোম্পানির আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। রাজধানী দিল্লি এবং বাণিজ্য নগরী মুম্বইতে মঙ্গলবার পেট্রোপণ্যের দাম বেড়েছে। দিল্

মোদীর বৈঠকেও কাজ হলো না, ফের বাড়ল পেট্রোপণ্যের দাম

শেষ আপডেট: 16 October 2018 04:11

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই তেল কোম্পানির আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। রাজধানী দিল্লি এবং বাণিজ্য নগরী মুম্বইতে মঙ্গলবার পেট্রোপণ্যের দাম বেড়েছে। দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১১ পয়সা আর ডিজেলে বেড়েছে লিটার প্রতি ২৩ পয়সা। মুম্বইতেও পেট্রলের দাম লিটার প্রতি ১১ পয়সা বেড়েছে। আর ডিজেল বেড়েছে ২৪ পয়সা। রাজধানীতে পেট্রল এখন লিটার প্রতি  ৮২.৮৩ টাকা আর ডিজেল ৭৫.৬৯ টাকা। মুম্বইতে তা পেট্রল দাঁড়িয়ে ৯০-এর দোরগোড়ায়। ৮৮.২৯ টাকা লিটার। ডিজেল ৭৯.৩৫ টাকা। চলতি মাসেই অর্থমন্ত্রী অরুণ জেটলি লিটার প্রতি আড়াই টাকা দাম কমিয়ে পেট্রোপণ্যের উর্দ্ধমুখী দামে লাগাম টানতে চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। বেড়েই চলেছে জ্বালানির দাম। দুর্ভোগে সাধারণ মানুষ। এরমধ্যেই দিল্লির পেট্রল পাম্প অ্যাসোসিয়েশন ২২ অক্টোবর ধর্মঘটের ডাক দিয়েছে। বন্ধ থাকবে ৪০০টির বেশি পাম্প।  

```