Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চব্বিশ ঘন্টায় ১৩৯৯ জন কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যা একদিনে সর্বাধিক, মোট আক্রান্তের ২৮ শতাংশের বেশি এখন সুস্থ

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় ১৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন যা একদিনে সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার, ৫ মে, বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড ১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৬১ জন। ভারতে মোট আক্রান্তের ২৮.১৮ শতাংশ

চব্বিশ ঘন্টায় ১৩৯৯ জন কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যা একদিনে সর্বাধিক, মোট আক্রান্তের ২৮ শতাংশের বেশি এখন সুস্থ

শেষ আপডেট: 5 May 2020 12:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় ১৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন যা একদিনে সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার, ৫ মে, বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড ১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৬১ জন। ভারতে মোট আক্রান্তের ২৮.১৮ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩৮৭৫ জন। ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৭১১। মৃত্যু হয়েছে ১৫৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনের মৃত্যুর হিসেব দেখানো হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩১৯৬৭। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেছেন, ভারতে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে দু'একটি রাজ্যের হিসেব মেলানোর জন্য। যেমন পশ্চিমবঙ্গ গতকাল যে বিস্তারিত বুলেটিন প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা ১২৫৯ ও মৃতের সংখ্যা ১৩৩ হয়ে গিয়েছে। লব আগরওয়াল বলেছেন, "এই রাজ্যগুলি আমাদের সময়ে তথ্য দেয়নি। কেন্দ্রের তরফে বারবার তাদের জানানো হয়েছে। তারপর তাদের কাছ থেকে সঠিক তথ্য এসেছে। এই তথ্য যোগ করার ফলেই মৃত্যুর সংখ্যা একদিনে একটা বেশি দেখানো হয়েছে।” তিনি এও জানিয়েছেন, ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা দিন দিন বাড়ছে।

আরও পড়ুন পশ্চিমবঙ্গের হিসেব মেলানোর জন্যই দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি দেখানো হয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
মহারাষ্ট্র ১৪৫৪১ ৫৮৩ ২৪৬৫
কেরল ৫০০ ৪৬২
কর্নাটক ৬৫৯ ২৮ ৩২৪
তেলেঙ্গানা ১০৮৫ ২৯ ৬৮৫
গুজরাত ৫৮০৪ ৩১৯ ১১৯৫
রাজস্থান ৩০৬১ ৭৭ ১৩৯৪
উত্তরপ্রদেশ ২৮৫৯ ৫৩ ৯৪৪
দিল্লি ৪৮৯৮ ৬৪ ১৪৩১
পঞ্জাব ১২৩৩ ২৩ ১২৮
হরিয়ানা ৫১৭ ২৫৪
তামিলনাড়ু ৩৫৫০ ৩১ ১৪০৯
মধ্যপ্রদেশ ৩০৪৯ ১৭৬ ১০০০
অন্ধ্রপ্রদেশ ১৭১৭ ৩৬ ৫৮৯
পশ্চিমবঙ্গ ১২৫৯ ১৩৩ ২১৮
বিহার ৫২৯ ১৩০
ছত্তীসগড় ৫৮ ৩৬
উত্তরাখণ্ড ৬০ ৩৯
হিমাচল প্রদেশ ৪১ ৩৮
গোয়া
ওড়িশা ১৭০ ৬০
পুদুচেরি
মণিপুর
মিজোরাম
  এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২৯ জন, ঝাড়খণ্ডে ১১৫ জন ও অসমে ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১০ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ২৭ জন ও অসমে ৩২ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল আক্রান্তের  সংখ্যা মৃত সুস্থ
লাদাখ ৪১ ১৭
জম্মু-কাশ্মীর ৭২৬ ৩০৩
চণ্ডীগড় ১০২ ২১
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৩৩ ৩২
 

```