Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

করোনা মোকাবিলায় হাসপাতালের ২৫ শতাংশ শয্যা সংরক্ষণ করল হরিয়ানা সরকার

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা এখনও দূর না হওয়ায় রাজ্যের সব সরকারি হাসপাতাল, সরকারি সাহায্য প্রাপ্ত হাসপাতাল ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে অন্তত পক্ষে ২৫ শতাংশ শয্যা করোনাভাইরাসের চিকিৎসার জন্য সংরক্ষণ করার নির্দেশ দিল হরিয়ানা সরকার। একই সঙ্গে শ

করোনা মোকাবিলায় হাসপাতালের ২৫ শতাংশ শয্যা সংরক্ষণ করল হরিয়ানা সরকার

শেষ আপডেট: 26 March 2020 19:45

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা এখনও দূর না হওয়ায় রাজ্যের সব সরকারি হাসপাতাল, সরকারি সাহায্য প্রাপ্ত হাসপাতাল ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে অন্তত পক্ষে ২৫ শতাংশ শয্যা করোনাভাইরাসের চিকিৎসার জন্য সংরক্ষণ করার নির্দেশ দিল হরিয়ানা সরকার। একই সঙ্গে শুধুমাত্র কোভিড-১৯ মোকাবিলার জন্য আলাদা একটি হাসপাতালও গড়তে বলেছে তারা। হরিয়ানা সরকার বলেছে যে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য যা খরচ হবে সেই খরচ বহন করবে হরিয়ানা সরকারই। হরিয়ানার ক্রাইসিস কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সেরাজ্যের মুখ্যসচিব শ্রীমতি কেশনী আনন্দ অরোরা। তিনি জানান যে রাজ্যের হাতে যথেষ্ট সংখ্যায় এন ৯৫ মাস্ক ও পার্সোন্যাল প্রোটেক্টিভ মাস্ক ইকুইপমেন্ট রয়েছে। এই ধরনের পনেরো হাজার মাস্ক ইতিমধ্যেই সরকার হাতে পেয়ে গেছে এবং আরও কুড়ি হাজার মাস্কের অর্ডার দেওয়া আছে। রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই ২২ লক্ষ থ্রি-প্লাই মাস্কের অর্ডার দিয়েছে। করোনার বিশেষ ৮০০টি পোশাকও (বডি স্যুট) স্বাস্থ্য দফতরের হাতে চলে এসেছে। মুখ্যমন্ত্রীর অফিস যে ৩০০টি মতো বডি স্যুট জোগাড় করেছে এগুলি তার বাইরে। কোভিড-১৯ মোকাবিলায় ৭২২টি ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। আরও ৩০০টি ভেন্টিলেটর প্রস্তুত রাখতে বলা হয়েছে।

```