Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

পর্ণশ্রীর জোড়া খুনে ঘনাচ্ছে রহস্য, গৃহকর্তার আংটিতে মিলল রক্তের দাগ!

দ্য ওয়াল ব্যুরো: বেহালার পর্ণশ্রীতে মা আর ছেলের খুনের (Murder) ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্ত যত এগোচ্ছে ততই ঘনাচ্ছে রহস্যের (Mystery) জট। মমতার বিরুদ্ধে লড়বে না কংগ্রেস, জোট বার্তা মনে করছে তৃণমূল প্রথমে জানা গিয়েছ

পর্ণশ্রীর জোড়া খুনে ঘনাচ্ছে রহস্য, গৃহকর্তার আংটিতে মিলল রক্তের দাগ!

শেষ আপডেট: 8 September 2021 03:00

দ্য ওয়াল ব্যুরো: বেহালার পর্ণশ্রীতে মা আর ছেলের খুনের (Murder) ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্ত যত এগোচ্ছে ততই ঘনাচ্ছে রহস্যের (Mystery) জট। মমতার বিরুদ্ধে লড়বে না কংগ্রেস, জোট বার্তা মনে করছে তৃণমূল প্রথমে জানা গিয়েছিল, যে সময় এই খুনের ঘটনা ঘটেছে তখন ওই বাড়ির গৃহকর্তা অর্থাৎ নিহত মহিলার স্বামী বাইরে ছিলেন। বাড়ি ফিরে তিনি দেখেন খাটের উপর পড়ে আছে তাঁর স্ত্রী আর ছেলের মৃতদেহ। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। কিন্তু তদন্তের অগ্রগতিতে সেই ব্যক্তিই পুলিশের সন্দেহের তালিকায়। পুলিশ সূত্রের খবর, মহিলার স্বামীর হাতে যে আংটি ছিল তাতে রক্তের দাগ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, খুন করার পর বাহতরুমে গিয়ে স্নানও করেছে আততায়ী, জানতে পেরেছে পুলিশ। প্রমাণ লোপাটের জন্যেই আততায়ী এটা করেছে বলে অনুমান পুলিশের। তাই মহিলার স্বামীকে সন্দেহের তালিকা থেকে একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। তদন্তে আরও জানা গিয়েছে ঘটনার দিন দুপুরে ওই মহিলার ফোন বন্ধ ছিল। কেন ফোন বন্ধ ছিল তার উত্তরও খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে খুনি খুব একটা পেশাদার নয়। আর খুব শিগগিরই এই খুনের কিনারা করা যাবে বলে আশাবাদী তারা। পর্ণশ্রীর আবাসনে এই জোড়া খুনকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```