Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কুয়োয় পড়ে গেছে চিতাবাঘ, ছুটে এল উদ্ধারকারী দল! কেমন করে ওপরে তোলা হল তাকে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই লোকালয়ে ঢুকে পড়েছিল সে। কিন্তু কে জানত, ঘুরতে ঘুরতে পড়ে যাবে কুয়োয় ভিতরে! সে তো আর যেমন তেমন কেউ নয়, আস্ত একটা চিতাবাঘ। রবিবারের এই ঘটনায় রীতিমতো নায়কীয় কায়দায় উদ্ধার করা হল তাকে! মহারাষ্ট্রের পুণে জেলার শিরুর তাল

কুয়োয় পড়ে গেছে চিতাবাঘ, ছুটে এল উদ্ধারকারী দল! কেমন করে ওপরে তোলা হল তাকে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 14 July 2019 22:37

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই লোকালয়ে ঢুকে পড়েছিল সে। কিন্তু কে জানত, ঘুরতে ঘুরতে পড়ে যাবে কুয়োয় ভিতরে! সে তো আর যেমন তেমন কেউ নয়, আস্ত একটা চিতাবাঘ। রবিবারের এই ঘটনায় রীতিমতো নায়কীয় কায়দায় উদ্ধার করা হল তাকে! মহারাষ্ট্রের পুণে জেলার শিরুর তালুকার ফোকতে গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের ধারণা, রবিবারই চিতাটি কুয়োয় পড়ে যায়। জানতে পারার সঙ্গে সঙ্গে খবর যায় বন দফতরে। এর পরে শিরুরের স্থানীয় উদ্ধারকারী দল এবং বন্যপ্রাণী সংগঠন এসওএস এর উদ্ধারকারীরা চিতাবাঘটিকে উদ্ধার করেন।
উদ্ধারের একটি ভিডিও-য় দেখা যায়, আনুমানিক চার বছর বয়সি চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য একটি ছোট খাঁচা কুয়োয় নামিয়ে দেন উদ্ধারকারীরা। দরজা খোলা অবস্থায় নামানো হয় খাঁচাটি। এর পরে চিতাবাঘটি সাঁতরে এসে সেই খাঁচায় ঢুকতেই উদ্ধারকারীরা দ্রুত খাঁচার মুখ বন্ধ করে উপরে তুলে আনেন তাকে। দেখুন ভিডিও। https://twitter.com/ANI/status/1150360113087225857 শিরুরের বন দফতরের এক আধিকারিক মনোহর রামদেব এবং স্থানীয় মানিকদহ চিতাবাঘ সংরক্ষণ কেন্দ্রের ভেটেরিনারি কর্মকর্তা ডঃ অজয় দেশমুখের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারের পরে চিতাবাঘটিকে চিকিৎসার জন্য মানিকদহ চিতা সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়।

```