Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতায় উদ্ধার ১০ কেজি বিস্ফোরক-দেশীয় বন্দুক, রাজাবাজার থেকে এসটিএফ-এর হাতে পাকড়াও ২

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের বড় সাফল্য। বিপুল পরিমাণ বিস্ফোরক সমেত রাজাবাজার এলাকা থেকে এসটিএফ-এর হাতে গ্রেফতার হয়েছে হয়েছে দু'জন। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্রও। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই সূত্র ধর

কলকাতায় উদ্ধার ১০ কেজি বিস্ফোরক-দেশীয় বন্দুক, রাজাবাজার থেকে এসটিএফ-এর হাতে পাকড়াও ২

শেষ আপডেট: 1 September 2019 10:13

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের বড় সাফল্য। বিপুল পরিমাণ বিস্ফোরক সমেত রাজাবাজার এলাকা থেকে এসটিএফ-এর হাতে গ্রেফতার হয়েছে হয়েছে দু'জন। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্রও। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই সূত্র ধরেই রাজাবাজার ট্রামডিপো এলাকায় তল্লাশি চালায় এসটিএফ-এর একটি দল। এই এলাকা নারকেলডাঙা থানার অধীনে পড়ে। সূত্রের খবর, এই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রও। রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি দু'টি ওয়ান শটার বন্দুকও। পুলিশ জানিয়েছে, ধৃত ২ ব্যক্তির নাম ফইয়াজ আলম ওরফে মহম্মদ মুন্না (৫৫)। এই মুন্না হুগলি জেলার পান্ডুয়ার বাসিন্দা। দ্বিতীয় জন মহম্মদ মুকিম খান (৪৫) উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে এই দু'জনকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও বড় অস্ত্র পাচারকারী দলের সঙ্গে এই দু'জন যুক্ত। সম্ভবত কলকাতায় কাউকে অস্ত্র দিতে এসেছিল এই দু'জন। কিংবা ফইয়াজ বা মুন্নার কাজ ছিল কলকাতা থেকে বিস্ফোরক এবং অস্ত্র বাইরে পাচার করা। এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে। এই দু'জনের বিরুদ্ধে অস্ত্র আইনে রুজু হয়েছে মামলাও।

```