Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাগুইআটিতে যুবতীকে গাড়িতে তুলে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটিতে যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে দু’জনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর গভীর রাতে বাগুইআটির বাসিন্দা ওই যুবতীকে তাঁর পরি

বাগুইআটিতে যুবতীকে গাড়িতে তুলে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

শেষ আপডেট: 24 December 2020 09:40

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটিতে যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে দু’জনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর গভীর রাতে বাগুইআটির বাসিন্দা ওই যুবতীকে তাঁর পরিচিত দু’জন ফোন করে বলে তার এক বন্ধুর দুর্ঘটনা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। একথা শুনে যুবতী রাজি হন। তিনি দুই যুবককে তাঁদের বাড়ির সামনে আসতে বলেন। তিনি জানান, টাকা নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন তিনি। জানা গিয়েছে, দুই যুবক সেখানে গিয়ে যুবতীকে তাদের সঙ্গে হাসপাতালে যাওয়ার কথা বলে। যুবতী রাজি হয়ে যান। গাড়িতে ওঠার পরে যুবতী দেখেন হাসপাতালের দিকে না গিয়ে তারা কেষ্টপুর নজরুল পার্কের দিকে গাড়ি নিয়ে যাচ্ছে। যুবতী তখন দু’জনকে প্রশ্ন করেন, হাসপাতালের দিকে না গিয়ে অন্যদিকে তারা গাড়ি নিয়ে কেন যাচ্ছে। পুলিশ জানিয়েছে, একথা শোনার পরে ওই দুই যুবক তাঁর শ্লীলতাহানি শুরু করে। ওই যুবতী বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। তারপরে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দুই যুবক মিলে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপরে রাস্তার উপরেই যুবতীকে ফেলে দিয়ে চলে যায় তারা। এই ঘটনার পরে বাগুইআটি থানায় গিয়ে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতী। তাঁর মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমান মিলেছে বলেই জানা গিয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে তারা। তাদের নাম বিশু ছইবাল ও সুরজিৎ দে। অভিযুক্ত দুই যুবককে এদিন বারাসাত আদালতে তোলা হয়েছে বলে খবর। দোষীদের কঠোর সাজার দাবি করেছে যুবতীর পরিবার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

```