Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

#Breaking: মার্কিন নাগরিক খালিকে এনে প্রচার, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দুই বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি নুরকে নিয়ে ঝড় উঠেছিল ভোটের বাজারে। বিদেশি নাগরিক হয়ে তাঁরা কীভাবে তৃণমূলের প্রচারে থাকতে পারেন, এই অভিযোগ এনেছিল বিজেপি। পত্রপাঠ তাঁদের দু'জনকেই বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেও

#Breaking: মার্কিন নাগরিক খালিকে এনে প্রচার, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

শেষ আপডেট: 28 April 2019 07:56

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দুই বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি নুরকে নিয়ে ঝড় উঠেছিল ভোটের বাজারে। বিদেশি নাগরিক হয়ে তাঁরা কীভাবে তৃণমূলের প্রচারে থাকতে পারেন, এই অভিযোগ এনেছিল বিজেপি। পত্রপাঠ তাঁদের দু'জনকেই বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধেই। যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা নিজের মনোনয়ন র‍্যালিতে নিয়ে এসেছিলেন বিখ্যাত কুস্তিগীর 'দ্য গ্রেট খালি'কে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, খালি মার্কিন নাগরিক। কীভাবে একজন বিদেশিকে নিজের প্রচারে আনলেন অনুপম। এই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসকদল। শুক্রবার সকালে রানিকুঠি থেকে রোড শো করে আলিপুরে জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান অনুপম। সঙ্গে ছিলেন খালি। তার আগে বৃহস্পতিবার রাতেই নিজের ফেসবুকে অনুপম লেখেন, "কলকাতায় পা দিয়েছি আমরা। আমার খুব ভালো বন্ধু দ্য গ্রেট খালি মনোনয়ন জমা দেওয়ার সময় আমার পাশে থাকতে চায়।" সেই মতো শুক্রবার লাল রংয়ের টি-শার্ট ও গলায় রজনীগন্ধার মালা পরে বিজেপি প্রার্থীর সঙ্গী হন তিনি। আলিপুরে জেলাশাসকের দফতরেও দেখা যায় অনুপমের পাশেই বসে রয়েছেন খালি। এই ঘটনার পরেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, খালি ভারতীয় হলেও বর্তমানে তিনি আমেরিকার বাসিন্দা। মার্কিন নাগরিকত্ব রয়েছে তাঁর। তাহলে তিনিও তো বিদেশি। একজন বিদেশি হয়ে তিনি কীভাবে বিজেপি প্রার্থীর প্রচারে যোগ দিলেন। এতে তো নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। কমিশনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। কমিশনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছে তৃণমূল। তৃণমূলের এক নেতার কথায়, "ফিরদৌস পশ্চিমবঙ্গে অসংখ্য ছবি করেছেন। নুরকেও সবাই চেনেন এই বাংলায় অভিনয় করার সুবাদে। সে দিক থেকে খালি তো ভারতে থাকেনই না। তাই যদি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ফিরদৌস ও নুরকে ভারত ছাড়তে হয়, তাহলে খালিকেও ভারত ছাড়তে হবে। সেইসঙ্গে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বিজেপি প্রার্থী অনুপমের বিরুদ্ধেও।" অন্যদিকে বিজেপির এক রাজ্য নেতার কথায়, "ফিরদৌস, নুররা তো বেআইনি ভাবে এ দেশে থাকতেন। তাই তাঁদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু খালি তো ভারতে থাকেন না। উনি ভিসা নিয়ে এসেছেন। উনি অনুপমের হয়ে প্রচারও করেননি। কোনও বক্তৃতা দেননি। খালি পাশে থেকেছেন। তাই এতে নির্বাচনী বিধিভঙ্গের কোনও প্রশ্নই নেই।"

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-election-commission-rejects-oppositions-allegations-regarding-bjps-name-written-under-partys-symbol/

```