Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সব ট্রাম এসি হবে, কলকাতার ঐতিহ্যকে রেখেই সংস্কার

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ঐতিহ্যের সঙ্গে যা যা জুড়ে রয়েছে, তার মধ্যে ট্রাম অন্যতম। কিন্তু সেই ঐতিহ্যেই ধুলো পড়েছে। কার্যত ধুঁকছে কলকাতার ট্রাম। কিন্তু ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বড় পদক্ষেপের পথে রাজ্যের পরিবহণ দফতর। দু’তিন বছরের মধ্যে খোলনোলচে বদ

সব ট্রাম এসি হবে, কলকাতার ঐতিহ্যকে রেখেই সংস্কার

শেষ আপডেট: 27 December 2019 14:43

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ঐতিহ্যের সঙ্গে যা যা জুড়ে রয়েছে, তার মধ্যে ট্রাম অন্যতম। কিন্তু সেই ঐতিহ্যেই ধুলো পড়েছে। কার্যত ধুঁকছে কলকাতার ট্রাম। কিন্তু ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বড় পদক্ষেপের পথে রাজ্যের পরিবহণ দফতর। দু’তিন বছরের মধ্যে খোলনোলচে বদলে যাবে কলকাতার ঐতিহ্যের প্রতীক ট্রামের। শুক্রবার ময়দানের পরিবহণ তাঁবুতে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানান, আগামী দু’তিন বছরের মধ্যে কলকাতার সমস্ত ট্রামকে এক বগির শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। ইতিমধ্যেই কলকাতায় এক বগির ট্রাম চালানো শুরু করেছে পরিবহণ দফতর। শুভেন্দু এদিন বলেন, “এই এক বগির ট্রাম নিয়ে আমরা ভাল সাড়া পেয়েছি। অনেক প্রবীণ নাগরিকরাও এতে খুশি। তাঁরা আমায় ব্যক্তিগত ভাবে জানিয়েছেন।” তিনি আরও বলেন, “এক সঙ্গে সব ট্রাম এক বগির করা সম্ভব নয়। তবে দু’তিন বছরের মধ্যেই কলকাতার সমস্ত ট্রাম এক বগির করা হবে। এবং সেগুলি হবে শীতাতপ নিয়ন্ত্রিত।” ট্রাম গবেষক শৌভিক মুখোপাধ্যায় বলেন, “কলকাতা শহরে যানবাহনের সংখ্যা বেড়েছে হু হু করে। এই পরিস্থিতিতে এক বগির ট্রাম চালানো সময়োচিত সিদ্ধান্ত।” ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম ট্রাম চলেছিল কলকাতায়। ঘোড়ায় টানা সেই ট্রাম লোকসানের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ওই বছরই ২০ নভেম্বর। তারপর ১৮৮০ সালের ১ নভেম্বর লর্ড রিপনের হাত ধরে ট্রামের যাত্রা শুরু হয় কলকাতায়। ১৯০২ সালের ২৭ মার্চ প্রথম ইলেকট্রিক ট্রাম চলে কলকাতায়। এসপ্ল্যানেড থেকে খিদিরপুর—এটাই সবচেয়ে পুরনো রুট। শুধু তাই নয়, এই রুট এশিয়ার যে যে দেশে ট্রাম চলে তার মধ্যেও সবচেয়ে প্রাচীন। এর আগে ষাটের দশকে তিন বগির ট্রাম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তার কারণ কলকাতার কিছু রাস্তার মোড় এতটাই কম প্রশস্ত যে, সেখানে তিন বগির ট্রাম চালানো দুষ্কর। ফলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এবার একবগির ঝাঁ চকচকে ট্রামের পথে কলকাতা। নতুন মোড়কে আসতে চলেছে কলকাতার ঐতিহ্য।

```