
শেষ আপডেট: 24 October 2020 07:38

তবে এবার নিখিল-নুসরত, এই তারকা দম্পতির সঙ্গে হাজির ছিলেন আরও এক সেলেব কাপল, সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা। বিয়ের পর এটা মিথিলার প্রথম পুজো। পদ্মা পাড়ের মেয়ে এবার দুর্গা পুজো কাটাচ্ছেন কলকাতায়। তবে কোভিড আবহে উৎসবের আমেজে একটু ভাটা পড়েছে বটে। তবে সৃজিত-মিথিলা একসঙ্গে তাদের পুজো জমিয়ে উপভোগ করছেন। 
শুরুটা অবশ্য হয়েছিল ঘরোয়া আড্ডায়। অভিনেতা রুদ্রনীল ঘোষের বাড়িতে ষষ্ঠীর দিন আড্ডা জমিয়েছিলেন সৃজিত, মিথিলা, অনির্বাণ ও আরও অনেকে। ষষ্ঠী আর সপ্তমীতে বাড়িতেও মেয়ে আর সৃজিতকে নিয়ে সেজেগুজে বেশ ফটোশ্যুট করেছেন মিথিলা। আর অষ্টমীর সকালে সৃজিত-মিথিলা পৌঁছে গিয়েছিলেন সুরুচি সংঘে। মিথিলার পরনে ছিল মেরুন লাল শাড়ি, তাতে সাদা রঙে কল্কা-নকশা আঁকা। নুসরতের মতো ঢাক বাজিয়েছেন মিথিলাও। নুসরতের সঙ্গে প্রদীপ হাতে মায়ের আরতিও করেছেন তিনি। একসঙ্গে আরতি করেছেন নিখিল এবং সৃজিতও। 

তবে উৎসবের আমেজের সবটুকু গায়ে মেখে আনন্দে মাতলেও হাইজিনের দিকেও খেয়াল রেখেছিলেন দুই তারকা দম্পতিই। মাস্ক-স্যানিটাইজার সব নিয়ে সোশ্যাল ডিসট্যান্স মেনেই জমিয়ে মজা করেছেন নুসরত, নিখিল, মিথিলা এবং সৃজিত। নিখিল জৈন আর অরূপ বিশ্বাসের ঢাক বাজানোর তালে ছন্দ মিলিয়ে নাচতেও দেখা গিয়েছে নুসরত এবং মিথিলাকে।