Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সল্টলেকে ফের ডেঙ্গির হানা, দত্তাবাদে মৃত ১০ বছরের আকাশ

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের ডেঙ্গির বলি এক। বৃহস্পতিবার এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা এক ১০ বছরের ছেলের। কলকাতায় এই নিয়ে ডেঙ্গির ফলে মৃত্যু হলো দু'জনের। এবং দু'জনেই দত্তাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, মৃত বাচ্চাটির

সল্টলেকে ফের ডেঙ্গির হানা, দত্তাবাদে মৃত ১০ বছরের আকাশ

শেষ আপডেট: 7 September 2018 03:43

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের ডেঙ্গির বলি এক। বৃহস্পতিবার এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা এক ১০ বছরের ছেলের। কলকাতায় এই নিয়ে ডেঙ্গির ফলে মৃত্যু হলো দু'জনের। এবং দু'জনেই দত্তাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, মৃত বাচ্চাটির মা এবং দেড় বছরের বোনও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। সল্টলেকেরই দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এই দু'জনের। গত রবিবার থেকেই জ্বরে ভুগছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া আকাশ চৌধুরী। বিধাননগর সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার ডেঙ্গির পরীক্ষা করা হয় তার। রিপোর্টে দেখা যায় ডেঙ্গি আক্রান্ত হয়েছে আকাশ। মঙ্গলবার তাকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস কর্তৃপক্ষ জানিয়েছে, বাচ্চাটিকে যখন ভর্তি করা হয়েছিল তখনই তাঁর পালস রেট খুব দুর্বল ছিল। কমে গিয়েছিল রক্ত চাপও। প্লেটলেট কাউন্ট পৌঁছেছিল ৭০ হাজারে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রাথমিক ভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছিল বাচ্চাটি। প্লেটলেট কাউন্টও পৌঁছেছিল ৮০ হাজারে। তবে আচমকাই নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আকাশের। শরীরের অন্যান্য অংশ দিয়েও বেরোতে থাকে রক্ত। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মৃত্যু হয়েছে আকাশের। এই ঘটনার এক সপ্তাহ আগে এই দত্তাবাদেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গিয়েছিল আরেকটি বাচ্চা। ১০ বছরের সেই ছেলেটির নাম ছিল নারায়ণ শ্রেষ্ঠ। স্থানীয়রা জানিয়েছেন, সল্টলেকের দত্তাবাদ এবং লাবণী সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয়েছেন। বাসিন্দাদের অনুমান, সম্ভবত তাঁরাও ডেঙ্গিতেই আক্রান্ত হয়েছেন। বারবার একই এলাকায় ডেঙ্গির হানায় স্বভাবতই বিক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ইএম বাইপাসের উপর ঘণ্টা খানেক অবরোধও করেন তাঁরা। এরপর ঘটনাস্থলে যান বিধায়ক সুজিত বসু। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এরপর ওঠে অবরোধ। তবে বারবার সল্টলেকে ডেঙ্গি হানার ফলে এলাকা কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

```