Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এখনও জল নামেনি সোনারপুরের বহু এলাকায়, প্রতিবাদে অবরোধ, লাঠিচার্জ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: জলযন্ত্রণার প্রতিবাদে স্বাধীনতা দিবসের গোটা সকালটাই সোনারপুরের মানুষের কেটে গিয়েছিল রাস্তা অবরোধ করে। তারপর পুলিশ এসে আশ্বাস দিয়ে অবরোধ তুলেছিল। কিন্তু ছবিটা বদলাল না। গত ৪৮ ঘণ্টায় লাগাতার বৃষ্টি হয়নি দক্ষিণ বঙ্গে। কিন্তু এ

এখনও জল নামেনি সোনারপুরের বহু এলাকায়, প্রতিবাদে অবরোধ, লাঠিচার্জ পুলিশের

শেষ আপডেট: 21 August 2019 07:21

দ্য ওয়াল ব্যুরো: জলযন্ত্রণার প্রতিবাদে স্বাধীনতা দিবসের গোটা সকালটাই সোনারপুরের মানুষের কেটে গিয়েছিল রাস্তা অবরোধ করে। তারপর পুলিশ এসে আশ্বাস দিয়ে অবরোধ তুলেছিল। কিন্তু ছবিটা বদলাল না। গত ৪৮ ঘণ্টায় লাগাতার বৃষ্টি হয়নি দক্ষিণ বঙ্গে। কিন্তু এখনও জল থৈথৈ দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বহু জায়গা। নিকাশি ব্যবস্থা-সহ পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফের রাস্তা অবরোধে নামল স্থানীয়রা। বুধবার সকাল থেকে পাইপ ফেলে তেঘরিয়ার কাছে সোনারপুর মেইন রোড অবরোধ করে এলাকার মানুষ। কিছুক্ষণ অবরোধ চলার পরই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অবরোধ তুলে নিতে বলে। এর পরই উত্তেজিত জনতার সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। অভিযোগ, লাঠিচার্জ করেছে পুলিশ। পাল্টা পুলিশের দাবি, অবরোধকারীরাই আগে পুলিশকে ধাক্কা দিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে সোনারপুর থানার বাহিনীকেও আসতে হয় ঘটনাস্থলে। এলাকার মানুষের বক্তব্য, রাতস্তার যা অবস্থা এবং এখনও ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নিচু জায়গাগুলির যে ভয়াবহ পরিস্থিতি, তাতে এলাকায় যে কোনও সময়ে যে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। তাঁদের অভিযোগ, পুরসভার কোনও হেলদোলই নেই। পুরভার তরফেও কোনও সদুত্তর মেলেনি। গত দু’বছর ধরে সোনারপুর মেইন রোড সংস্কারের কাজ চলছে। ফলে নিকাশি ব্যবস্থা কার্যত বন্ধ। জমা জল বেরোতে পারছে না। ১৫ অগস্ট সকাল থেকেই অবরোধে নেমেছিলে এলাকার মানুষ। এলাকার পরিস্থিতি দেখতে প্যান্ট গুটিয়ে জলে নামতে হয়েছিল পুলিশকেও। প্রায় ৭-৮ ঘণ্টা অবরোধ হয়েছিল সে দিন। এ দিন বেলা পৌনে একটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও অবরোধ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

```