Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পার্ক সার্কাসের অবরোধ উঠল আড়াই ঘণ্টা পর, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব বিল ও এনআরসির প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে যে অবরোধ শুরু হয়েছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্টে, সন্ধের সময়ে তা উঠে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর ওঠে অবরোধ। পার্কসার্কাস সেভেন পয়েন্টে এই অবরোধের ফলে দক্ষিণ শহরতলির একটা বড়

পার্ক সার্কাসের অবরোধ উঠল আড়াই ঘণ্টা পর, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 13 December 2019 12:31

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব বিল ও এনআরসির প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে যে অবরোধ শুরু হয়েছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্টে, সন্ধের সময়ে তা উঠে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর ওঠে অবরোধ। পার্কসার্কাস সেভেন পয়েন্টে এই অবরোধের ফলে দক্ষিণ শহরতলির একটা বড় অংশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বিকেলের পর সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান শান্তি বজায় রাখার।

আরও পড়ুন: উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে, উলুবেড়িয়ায় ট্রেনের উপরে হামলা, বেলডাঙায় থানা ভাঙচুর

নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে শুক্রবার দুপুরেই মধ্য কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছিল সংখ্যালঘুদের মিছিলে। বিকেল গড়াতে বিক্ষোভ আরও ছড়াতে শুরু করে। সংখ্যালঘুদের অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে পার্কসার্কাস সেভেন পয়েন্ট মোড়। দিনের ব্যস্ত সময়ে সাত দিকের রাস্তা বন্ধ হয়ে যায় শহরের এই গুরুত্বপূর্ণ মোড়ে। ফলে যানজট ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অংশে।

আরও পড়ুন: বিক্ষোভে বিপর্যস্ত ট্রেন চলাচল, যাত্রীরা জেরবার হাওড়া ও শিয়ালদহের বিভিন্ন শাখায়

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরেই নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন। বলেছিলেন, গণ জাগরণ হোক। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ একাধিক জেলা থেকে হিংসাত্মক আন্দোলনের খবর আসতে শুরু করে। মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়ে বলেছেন, "প্রতিবাদ অবশ্যই হোক। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধচতিতে। কেউ আইন নিজের হাতে নেবেন না।"

```