Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জ্বালানি তেলের ছ্যাঁকায় নাভিশ্বাস মধ্যবিত্তের

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল ডিজেলের দাম। বিগত কয়েক বছরের মধ্যে শনিবার ফের রেকর্ড গড়ল জ্বালানি তেলের দাম। শনিবার সর্বোচ্চ দাম স্পর্শ করে অগ্নি মূল্য পেট্রল ডিজেল। কলকাতায় ৩৯ পয়সা বেড়ে শনিবার লিটার প্রতি পেট্রলে

জ্বালানি তেলের ছ্যাঁকায় নাভিশ্বাস মধ্যবিত্তের

শেষ আপডেট: 8 September 2018 06:16

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল ডিজেলের দাম। বিগত কয়েক বছরের মধ্যে শনিবার ফের রেকর্ড গড়ল জ্বালানি তেলের দাম। শনিবার সর্বোচ্চ দাম স্পর্শ করে অগ্নি মূল্য পেট্রল ডিজেল। কলকাতায় ৩৯ পয়সা বেড়ে শনিবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৩ টাকা ৮৪ পয়সা৷ ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৪৪ পয়সা৷ কলকাতায় এ দিন ডিজেলের দাম প্রতি লিটারে ৭৫ টাকা ৩৬ পয়সা৷ বিগত আট দিনে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ১.৬৭ ও ২.০৯ টাকা৷ আপাতত স্বস্তির কোনও লক্ষণ নেই৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় প্রতিদিনই মহার্ঘ হচ্ছে জ্বালানি৷ ফলে স্পষ্ট. আগামী বেশ কিছুদিন পেট্রল, ডিজেলের দাম আরও বাড়বে৷ এদিকে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা৷ দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের নীতিকেই দায়ি করছে বিরোধীরা৷ প্রতিবাদে আগামী সোমবার দেশজুড়ে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস ও বামেরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যে একটা জ্বলন্ত সমস্যা তা স্বীকার করে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। তবে তারা বনধ সমর্থন করেন না বলেই জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ দিকে পেট্রল ডিজেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও বৃদ্ধির সম্ভাবনা। সেক্ষেত্রে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে বলেই ধারণা অর্থনীতিবিদদের একাংশের। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা রিজার্ভ ব্যাঙ্কের তরফে কোনও সুরাহার উপায় বের করা সম্ভব হয়নি।

```