Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফুলবাগানের রেস্তোরাঁয় কিশোরীর সঙ্গে শ্লীলতাহানি, অভব্য আচরণ মায়ের সঙ্গেও, গ্রেফতার তিন যুবক

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় রেস্তোরাঁর মধ্যে কিশোরী এবং তার মাকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছে তিনজন। এই ঘটনা ঘটেছে ফুলবাগান এলাকায়। পুলিশ সূত্রে খবর, জন্মদিন ছিল ওই কিশোরীর। সেই জন্য মেয়ে এবং মেয়ের বন্ধুবান্ধবদের নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিল

ফুলবাগানের রেস্তোরাঁয় কিশোরীর সঙ্গে শ্লীলতাহানি, অভব্য আচরণ মায়ের সঙ্গেও, গ্রেফতার তিন যুবক

শেষ আপডেট: 7 September 2020 13:22

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় রেস্তোরাঁর মধ্যে কিশোরী এবং তার মাকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছে তিনজন। এই ঘটনা ঘটেছে ফুলবাগান এলাকায়। পুলিশ সূত্রে খবর, জন্মদিন ছিল ওই কিশোরীর। সেই জন্য মেয়ে এবং মেয়ের বন্ধুবান্ধবদের নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন কিশোরীর মা। রবিবার সন্ধ্যায় ওই রেস্তোরাঁয় হাজির ছিলেন আরও কয়েকজন যুবক-যুবতী। আপত্তি সত্ত্বেও তাঁরা এই কিশোরী, তার বন্ধুবান্ধব এবং মায়ের ছবি তুলতে শুরু করেন। সূত্রের খবর, ঘটনার দিন রেস্তোরাঁয় ছিলেন কিশোরীর বন্ধুবান্ধবের মায়েরাও। তাঁরাই প্রথমে ব্যাপারটা বুঝতে পারেন। ছবি তুলতে বারণ করা হলে সেই সময়েই শুরু হয় বচসা। অভিযোগ, ওই যুবক-যুবতীদের দলের তিন যুবক কিশোরীর মায়ের সঙ্গে শ্লীলতাহানি করে। এমনকি শ্লীলতাহানির শিকার হয় কিশোরীও। অভিযোগ, তাকেও শারীরিক ভাবে নিগ্রহ করে ওই তিন যুবক। এই ঘটনায় স্থানীয় ফুলবাগান থানায় অভিযোগ জানানো হয়। কিশোরী, তার মা এবং বাকিদের অভিযোগের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে। আক্রান্ত কিশোরীর মায়ের অভিযোগ অভিযুক্তদের দলে দুই তরুণীও ছিলেন। তাঁরা মদ্যপান করছিলেন। মূলত ছবি তুলতে আপত্তি করার পরেই ঝামেলা শুরু হয়। রেস্তোরাঁর মধ্যেই দু'পক্ষের তুমুল কথা কাটাকাটি হয়। তারপরেই মহিলা এবং তাঁর মেয়ের সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন ওই তিন যুবক। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্ত তিন যুবকের দাবি তাঁরা কিছুই করেননি। তাঁদের দাবি যে মোবাইলে কোনও ছবি তোলাও হয়নি।

```