Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ছেলের পর বাবা! পার্ক সার্কাসের জুয়ার আসর থেকে গ্রেফতার আরসালান মালিক

দ্য ওয়াল ব্যুরো : ছেলে এখনও জেলে। তার সঙ্গে এ বার যোগ দিলেন বাবাও। শনিবার গভীর রাতে পার্ক সার্কাসের একটি পানশালায় জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়েছে বিরিয়ানি চেন আরসালানের মালিক আখতার পারভেজকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে পার্ক স্ট্

ছেলের পর বাবা! পার্ক সার্কাসের জুয়ার আসর থেকে গ্রেফতার আরসালান মালিক

শেষ আপডেট: 29 September 2019 05:06

দ্য ওয়াল ব্যুরো : ছেলে এখনও জেলে। তার সঙ্গে এ বার যোগ দিলেন বাবাও। শনিবার গভীর রাতে পার্ক সার্কাসের একটি পানশালায় জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়েছে বিরিয়ানি চেন আরসালানের মালিক আখতার পারভেজকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে পার্ক স্ট্রিট ও পার্ক সার্কাসের একাধিক পানশালায় জুয়ার আসর বসে। এই সময় মাঝেমধ্যেই একাধিক পানশালায় হানা দেয় পুলিশ। কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের কয়েকটি পানশালায় হানা দিয়েছিল পুলিশ। এ বার তার যায় পার্ক সার্কাস এলাকার কয়েকটি পানশালায়। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালায় শেক্সপিয়র সরণি ও বেনিয়াপুকুর থানার পুলিশ। সেই সময়েই একটি পানশালায় অবৈধ জুয়ার আসর থেকে ১০জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছিলেন আখতার পারভেজ। এই জুয়ার আসর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে আখতার পারভেজ সহ ১০জনকে। সোমবার তাদের আদালতে তোলা হবে। এই ধরনের জুয়ার আসরে আর কারা যুক্ত রয়েছে সে ব্যাপারেই ধৃতদের জেরা করছে পুলিশ। এর আগে গত ১৭ অগস্ট শেক্সপিয়র সরণী ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলে একটি মার্সিডিজ বেঞ্জকে ধাক্কা মারে প্রবল গতিতে আসা একটি জাগুয়ার। তারপর তা পাশের পুলিশ কিয়স্কে ধাক্কা মেরে সেখানে দাঁড়িয়ে থাকা দুই বাংলাদেশি নাগরিককে পিষে দিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় দু'জনের। তদন্তে জানা যায়, গাড়িটি আরসালান কোম্পানির নামে রেজিস্টার রয়েছে। পরের দিনই পুলিশ আরসালান মালিক আখতার পারভেজের ছোট ছেলে আরসালান পারভেজকে গ্রেফতার করে। কিন্তু পরে জানা যায়, গাড়িটি চালাচ্ছিল আখতারের বড় ছেলে রাঘিব। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় তাকে। রাঘিব আপাতত জেলে রয়েছে। তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছে পুলিশ।  

```