Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিদ্যাসাগরের সময়ের সিন্দুক উদ্ধার সংস্কৃত কলেজে, ভেঙে কী পাওয়া গেল

দ্য ওয়াল ব্যুরো: শতাব্দী প্রাচীন এক লোহার সিন্দুক উদ্ধার হল সংস্কৃত কলেজে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সেই সিন্দুক ভেঙে তার ভিতর থেকে পাওয়া গেল বহু মূল্যবান নথি। এই ঘটনায় অবাক হয়েছেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা। শুক্রবার সকালে সংস্কৃত কলেজের গ

বিদ্যাসাগরের সময়ের সিন্দুক উদ্ধার সংস্কৃত কলেজে, ভেঙে কী পাওয়া গেল

শেষ আপডেট: 29 November 2019 14:11

দ্য ওয়াল ব্যুরো: শতাব্দী প্রাচীন এক লোহার সিন্দুক উদ্ধার হল সংস্কৃত কলেজে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সেই সিন্দুক ভেঙে তার ভিতর থেকে পাওয়া গেল বহু মূল্যবান নথি। এই ঘটনায় অবাক হয়েছেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা। শুক্রবার সকালে সংস্কৃত কলেজের গোডাউন থেকে পাওয়া যায় একটি লোহার সিন্দুক। সঙ্গে সঙ্গে সেই সিন্দুক নিয়ে আসা হয় কলেজের টিচার্স রুমে। সিন্দুক খোলার জন্য ডেকে আনা হয় এক কারিগরকে। তিনি প্রথমে চাবি বানিয়ে সেই সিন্দুক খোলার চেষ্টা করেন। কিন্তু চারটি চাবি বানিয়েও তা খোলা যায়নি। তারপর সিদ্ধান্ত হয় সিন্দুকের স্ক্রু খুলে ভাঙতে হবে সেই সিন্দুক। সেইমতো ছেনি-হাতুড়ি নিয়ে কাজ শুরু করেন সেই কারিগর। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় অবশেষে খোলা হয় সেই সিন্দুক। তার ভিতর থেকে বেরিয়ে আসে স্বাধীনতার আগের সময়ের অনেক চেকবই, রুপোর মেডেল ও পদক। সেইসঙ্গে সাতটি খামও উদ্ধার হয় সিন্দুক থেকে। কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা সেইসব নথি দেখে জানান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়ের অনেক নথি উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে রেজিস্টার। সেখানে শিক্ষকদের নামের সঙ্গে স্বয়ং বিদ্যাসাগরেরও নাম লেখা রয়েছে। এছাড়াও 'মুক্তকেশী দেবী উইডো ফান্ড' নামের একটি তহবিলের কাগজ পাওয়া গিয়েছে সেখানে। এই কাগজ দেখে বোঝা যাচ্ছে সেইসময় বিধবাদের আট টাকা করে ভাতা দেওয়া হত। এমনকি যাঁরা ভাতা পেতেন তাঁদের আঙুলের ছাপও পাওয়া গিয়েছে সেখানে। সংস্কৃত কলেজের তরফে জানানো হয়েছে, কী কী উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখে একটি রিপোর্ট আকারে তা জানানো হবে। তবে এইসব নথির ঐতিহাসিক ও সামাজিক মূল্য অনেক। কারণ স্বাধীনতার আগের ও পরের অনেক নথি যা এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল তা পাওয়া গিয়েছে। এইসব নথি থেকে সেই সময়ের সমাজব্যবস্থার অনেক দিক সামনে আসবে বলেই জানিয়েছেন তাঁরা।

```