Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

দালালদের হাত থেকে রোগীর পরিবারকে বাঁচাতে পদক্ষেপ, এনআরএস-এ চালু 'ট্রলি বুথ'

দ্য ওয়াল ব্যুরো: রোগীর আত্মীয়দের বহুদিনের অভিযোগ, দরকারের সময় পাওয়া যায় না ট্রলি বা হুইলচেয়ার। কখনও বা দালালদের টাকা দিয়ে কোনও রকমে জোগার হয় ট্রলি। আর তাতে করেই কোনও রকমে রোগীদের নিয়ে যাওয়া হয়। কখনও বা কিছু না পেয়ে কোলে করেই রোগীদের নিয়ে যা

দালালদের হাত থেকে রোগীর পরিবারকে বাঁচাতে পদক্ষেপ, এনআরএস-এ চালু 'ট্রলি বুথ'

শেষ আপডেট: 18 March 2019 12:37

দ্য ওয়াল ব্যুরো: রোগীর আত্মীয়দের বহুদিনের অভিযোগ, দরকারের সময় পাওয়া যায় না ট্রলি বা হুইলচেয়ার। কখনও বা দালালদের টাকা দিয়ে কোনও রকমে জোগার হয় ট্রলি। আর তাতে করেই কোনও রকমে রোগীদের নিয়ে যাওয়া হয়। কখনও বা কিছু না পেয়ে কোলে করেই রোগীদের নিয়ে যান বাড়ির লোক। এই সমস্যা মেটাতে ও দালালদের হাত থেকে রোগীদের পরিবারকে বাঁচাতে এক অভিনব পদক্ষেপ নিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। চালু হলো 'ট্রলি বুথ।' হাসপাতাল সূত্রে খবর, ইমারজেন্সিতে আসা রোগীদের জন্যই এই ট্রলি বুথ করা হয়েছে। এই বুথে রয়েছে ২৫টি ট্রলি ও ৩টি হুইলচেয়ার। যখন দরকার পড়বে, এখান থেকেই ট্রলি বা হুইলচেয়ারে করে রোগীদের নিয়ে যাওয়া যাবে। যাতে এই ট্রলির অপব্যবহার না হয়, তার জন্য বুথে লোকও থাকবে। তাঁদের কাছে কিছু নথি জমা রাখলেই ট্রলি পাবেন রোগীর আত্মীয়রা। এই ট্রলি বুথের ফলে রোগীদের সমস্যা মিটবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। এনআরএস মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাস বলেছেন, "ট্রলি না পাওয়ায় সমস্যায় পড়তেন রোগী ও তাঁদের পরিজনরা। এ বার থেকে আর সেই সমস্যা হবে না বলেই আশা করছি।" এই ট্রলি বুথ হওয়ায় খুশি রোগীর পরিবারের লোকেরাও। স্বপন পাল নামের এক রোগীর আত্মীয় জানিয়েছেন, "আগে ট্রলি পেতে ৫০-১০০ টাকা দিতে হতো দালালদের। আমাদের রোগীকে এমআরআই করাতে নিয়ে যাওয়ার জন্য কোনও ট্রলি পাচ্ছিলাম না। শুনলাম আজ ট্রলি বুথ চালু হয়েছে। সেখানে গেলাম। মোবাইল জমা রাখলাম। ট্রলি পেয়ে গেলাম।" আর এক রোগীর আত্মীয় সুলেখা মাইতি বলেন, "আগের বার বাবার জন্য ট্রলি পেতে ৫০ টাকা লেগেছিল। এই বুথ হওয়ায় উপকার তো হবেই। কিন্তু কতদিন এই বুথ চালু থাকে সেটাই দেখার।"

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-no-alliance-with-left-front-congress-decides-name-of-candidates-in-ten-seats-in-west-bengal/

```