Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

থানায় পুলিশের দায়িত্ব নিয়ে নয়া নির্দেশিকা লালবাজারের

দ্য ওয়াল ব্যুরো: সিঁথি থানায় ব্যবসায়ী রাজকুমার সাউয়ের রহস্য মৃত্যুর পর ব্যবস্থা নিল লালবাজার। থানার লকআপে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কলকাতার সব থানাকে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। বৃহস্প

থানায় পুলিশের দায়িত্ব নিয়ে নয়া নির্দেশিকা লালবাজারের

শেষ আপডেট: 20 February 2020 09:16

দ্য ওয়াল ব্যুরো: সিঁথি থানায় ব্যবসায়ী রাজকুমার সাউয়ের রহস্য মৃত্যুর পর ব্যবস্থা নিল লালবাজার। থানার লকআপে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কলকাতার সব থানাকে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। বৃহস্পতিবার লালবাজারের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে কোনও অভিযুক্তকে থানায় ধরে আনলে লকআপে ঢোকানোর আগে তার মেডিক্যাল টেস্ট করতে হবে। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার জন্য বের হওয়ার আগেও তার মেডিক্যাল টেস্ট করতে হবে। প্রতিটি টেস্টের রিপোর্ট লালবাজারে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও থানায় অভিযুক্ত কিংবা অপরাধীদের সঙ্গে কী ভাবে ব্যবহার করা হবে তার জন্য সুপ্রিম কোর্টের তরফে যে গাইডলাইন রয়েছে তা মেনে চলতে হবে সব থানাকে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট থানার আধিকারিককে তার দায়ভার নিতে হবে বলে নির্দেশ দিয়েছে লালবাজার। কয়েক দিন আগে থানার লকআপের মধ্যেই মৃত্যু হয় ব্যবসায়ী রাজকুমার সাউয়ের। এই ঘটনার পরে মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়, লকআপের মধ্যে পুলিশি অত্যাচারের ফলেই প্রাণ গিয়েছে রাজকুমারবাবুর। তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়। এই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। এখনও বিষয়টি বিচারাধীন। থানার সিসিটিভি ফুটেজ, পুলিশ ও মৃতের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এই ঘটনায় কারও দায় আছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য তৎপর হল লালবাজার। নির্দেশিকা পাঠানো হল সব থানাতে।

```