Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বুধবার সকালেও বাড়ি ভাঙল বউবাজারে, নতুন করে দেখা দিচ্ছে ফাটল

দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ি ভেঙে পড়ল বউবাজারে। বুধবার সকালে ৯ নম্বর স্যাঁকরাপাড়া লেনের একটি দোতলা বাড়ির সামনের দিকের অংশ ভেঙে পড়েছে বলে খবর। এর ফলে আটকে গিয়েছে ওই এলাকার একটা সরু গলি। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। আপাতত রাস্তা পরিষ্কারের কাজ শু

বুধবার সকালেও বাড়ি ভাঙল বউবাজারে, নতুন করে দেখা দিচ্ছে ফাটল

শেষ আপডেট: 4 September 2019 05:24

দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ি ভেঙে পড়ল বউবাজারে। বুধবার সকালে ৯ নম্বর স্যাঁকরাপাড়া লেনের একটি দোতলা বাড়ির সামনের দিকের অংশ ভেঙে পড়েছে বলে খবর। এর ফলে আটকে গিয়েছে ওই এলাকার একটা সরু গলি। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। আপাতত রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বুধবারও ১৩এ দুর্গা পিতুরি লেনের একটি তিনতলা বাড়ি ভেঙে পড়েছিল। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ওই বাড়ি। স্থানীয়রা জানিয়েছে, একতলার কোলাপসিবল গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। শীল পরিবারের বাড়িতে আগেই মেট্রর কাজে জন্য ফাটল দেখা দিয়েছিল। মঙ্গলবার একেবারে হুড়মুড়িয়ে ভেঙেই পড়ে বাড়ি। জানা গিয়েছে, আগামী বছর ২২ জানুয়ারি বিয়ে ছিল ওই বাড়ির মেয়ের। এ দিকে মঙ্গলবার বিকেলে নতুন করে ফাটল দেখা দিয়েছে স্যাঁকরাপাড়া লাগোয়া হিদারাম ব্যানার্জি লেন ও গৌর দে লেনের একাধিক বাড়িতে। সেইসব ফাটল চিহ্নিত করে বাড়ি মার্ক করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (কেএমআরসিএল)। খালি করা নির্দেশ দেওয়া হয়েছে গৌর দে লেনের বস্তি। এ ছাড়াও বস্তির প্রবেশপথে অযাচিত মানুষের আনাগোনা রুখতে গার্ড রেল বসিয়েছে মুচিপাড়া থানা। আপাতত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মেট্রর কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। একটি জনস্বার্থ মামলা ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন বিশেষজ্ঞরা। তারপর আদালত অনুমতি দিলে ফের শুরু হবে মেট্রর কাজ। ক্রমশ মৃত্যুপুরী হয়ে উঠছে বউবাজার। ভিটে ছাড়া হয়েছেন তিন শতাধিক মানুষ। প্রয়োজনীয় সব জিনিসই পড়ে রয়েছে ভাঙা বাড়ির ভিতর। সে সব সুরক্ষিত রাখতে এলাকায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি পরিবারের একজনকে বাড়ির ভিতরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার অনুমতি দিয়েছে আদালত।

```