Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কালীপুজোর চাঁদার জুলুম, সারা মাসের বেতন লুঠ হরিদেবপুরে

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর চাঁদা নাকি ১০ হাজার টাকা! আর তা দিতে রাজি না হওয়ায় এক ব্যক্তির বেতনের পুরো টাকাই লুঠ করে নিল হরিদেবপুরের একটি ক্লাবের কয়েকজন সদস্য। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। হরিদেবপুরের আরসি ঠাকুরানি মল্ল

কালীপুজোর চাঁদার জুলুম, সারা মাসের বেতন লুঠ হরিদেবপুরে

শেষ আপডেট: 8 November 2020 09:55

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর চাঁদা নাকি ১০ হাজার টাকা! আর তা দিতে রাজি না হওয়ায় এক ব্যক্তির বেতনের পুরো টাকাই লুঠ করে নিল হরিদেবপুরের একটি ক্লাবের কয়েকজন সদস্য। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। হরিদেবপুরের আরসি ঠাকুরানি মল্লিকপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। আক্রান্ত ব্যক্তির নাম অজয় কুমার মিশ্র। তিনি পেশায় গাড়ি চালক। জানা গিয়েছে, তাঁর মাস মাইনের ১৮ হাজার টাকা লুঠ করেছে অভিযুক্তরা। জানা গিয়েছে, কয়েকদিন আগে কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পকেটে ছিল মাসের পুরো মাইনে। আচমকাই তাঁর রাস্তা আটকায় স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য। কালীপুজোর জন্য ১০ হাজার টাকা চাঁদা চাওয়া হয় অজয়ের কাছে। স্বভাবতই এত টাকা দিতে রাজি হননি তিনি। বলেন ২৫০ টাকা দেবেন। এর পরেই শুরু হয় কথা কাটাকাটি। বচসা হাতাহাতিতে যেতে বেশিক্ষণ লাগেনি। চোখের নিমেষে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করতে শুরু করেন ক্লাবের ওই কয়েকজন যুবক। অভিযোগ, পিছন থেকে ভারী কিছু দিয়ে অজয়ের মাথায় আঘাতও করে তারা। অজয়ের সারা শরীরে মারধরের চিহ্ন রয়েছে। মাথা, মুখ, চোখ সর্বত্রই গুরুতর চোট পেয়েছেন তিনি। অজয়ের দাবি, বেদম মারের চোটে জ্ঞান হারিয়েছিলেন তিনি। তখনই পকেট থেকে তাঁর বেতন হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা। অজয় পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই স্থানীয় ক্লাবের ১০-১২ জন ঘিরে ধরে তাঁকে। চাঁদা নিয়ে কথা কাটাকাটির মাঝে রাস্তায় পড়ে যান তিনি। তখনই তাঁকে মারতে শুরু করে ওই যুবকের দল। অজয়ের কথায়, তিনি পকেট থেকে ২৫০টাকা বের করে দেওয়ার সময়েই ওই যুবকদের নজরে পড়ে তাঁর বেতলনের টাকা। সেটা হাতাতেই এমন কাণ্ড করেছে ওই যুবকরা। গত বুধবার ঘটেছিল এই ঘটনা। বৃহস্পতিবার হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত গাড়ি চালক অজয় কুমার শর্মা। শনিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে রবিবার তিন অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। অজয় জানিয়েছেন, বছর দুই আগে হরিদেবপুরে বাড়ি করে এসেছিলেন তিনি। তখন তাঁর কাছে মোটা টাকা চাওয়া হয়েছিল এই ক্লাবের তরফেই। সে সময় এককালীন ৪ হাজার টাকা দেন তিনি। বলেছিলেন মোট ১০ হাজার টাকা দেবেন। তবে তার পর করোনা পরিস্থিতিতে আর টাকা দিয়ে উঠতে পারেননি। সেই কারণেই এবার কালীপুজোর চাঁদার অছিলায় তাঁর থেকে টাকা আদায় করতে চেয়েছিলেন ক্লাবের কয়েকজন সদস্য। এমনটাই অভিযোগ করেছেন অজয়।

```