Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পর্ণশ্রীতে মা-ছেলের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: বেহালা পর্ণশ্রীতে জোড়া মৃত্যু। মা ও ছেলের রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে মা ও ছেলের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মহিলা প্রাক্তন নৌ-সেনা আধিকারিকের স্ত্রী। ঘরের ভিতর একই হুক থেকে ঝুলিন্ত অবস্থায়

পর্ণশ্রীতে মা-ছেলের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 28 November 2020 05:31

দ্য ওয়াল ব্যুরো: বেহালা পর্ণশ্রীতে জোড়া মৃত্যু। মা ও ছেলের রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে মা ও ছেলের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মহিলা প্রাক্তন নৌ-সেনা আধিকারিকের স্ত্রী। ঘরের ভিতর একই হুক থেকে ঝুলিন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই মহিলা এবং তাঁর ১২ বছরের ছেলের দেহ। স্ত্রী এবং ছেলের এমন মর্মান্তিক পরিণতি প্রথমে দেখতে পান প্রাক্তন নৌ-সেনা আধিকারিক বীরেন্দ্র কুমার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন মা ও ছেলে। কিন্তু কেন এমন মারাত্মক সিদ্ধান্ত তাঁরা নিলেন তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রূপা কুমার এবং তাঁর ছেলের নাম শান। পুলিশ জানিয়েছে, সুইসাইড না পাওয়া গেলেও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশের দাবি, সেখানে দেখা গিয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে সেভাবে বনিবনা ছিল না। একে অন্যকে বিশ্বাসও করতেন না। এদিকে পুলিশ প্রতিবেশীদের থেকে জানতে পেরেছে যে মা ও ছেলে একে অন্যকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না। পারিবারিক কোনও গন্ডগোল বা অশান্তির জেরে মা ও ছেলে এমন সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিশদে তথ্য জানতে রূপার মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, পর্ণশ্রী পল্লির একটি আবাসনে ভাড়া থাকতেন প্রাক্তন নৌসেনা আধিকারিক বীরেন্দ্র কুমারের পরিবার। বর্তমানে জিপিওতে পোস্টাল ম্যানেজারের পদে রয়েছেন তিনি। বিহারের বাঁকা জেলার বাসিন্দা বীরেন্দ্র সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয় মুঙ্গেরের বাসিন্দা রূপার। চাকরি সূত্রে কলকাতায় থাকার সুবাদে প্রায় আড়াই বছর আগে পর্ণশ্রী পল্লিতে তাঁরা ভাড়া আসেন। পুলিশ সূত্রে খবর, বীরেন্দ্রর অভিভাবকরা চাইতেন দম্পতির আরও সন্তান হোক। যদিও দম্পতি তা চাইতেন না। এই বিষয়ে পারিবারিক গোলমাল চলছিল কিনা, তা জানতে গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পর বীরেন্দ্র দেখেন, তাঁর স্ত্রী দরজা খুলছেন না। বারবার ডেকেও সাড়াশব্দ পাওয়া যায়নি। এদিকে দরজা ধাক্কানোর আওয়াজে বেরিয়ে আসেন বাকি প্রতিবেশীরাও। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় সকলের। এর পর দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে দেখা যায় শোওয়ার ঘরে ভিতর থেকে তালা বন্ধ। সেটিও ভাঙা হয়। এর পরই উদ্ধার হয় মা ও ছেলের দেহ। ময়নাতদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে মা ও ছেলে একসঙ্গেই আত্মঘাতী হয়েছেন। এদিকে বীরেন্দ্র কুমার জানিয়েছেন, স্ত্রী কেন ছেলেকে নিয়ে আত্মঘাতী হলেন, তা বুঝতেই পারছেন না। তাঁর দাবি, তাঁদের মধ্যে কোনও ঝগড়াঝাঁটি হয়নি। ঘটনা দিন দুপুরেও ফোনে স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়। তখনও স্ত্রী স্বাভাবিক ছিলেন। কথাবার্তায় কোনও অসঙ্গতি ছিল না তাঁর। যদিও প্রতিবেশীদের অনেকে জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হযয়েছিল। এর আগেও দম্পতির মধ্যে বচসা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা, বহুবার চিৎকার-চেঁচামেচি কানে এসেছে তাঁদের। যদিও অশান্তির কারণ জানা যায়নি।

```