Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গলায় কলা আটকে মৃত্যু আট মাসের অঙ্কিতের

দ্য ওয়াল ব্যুরো: অন্য দিনের মতোই আট মাসের ছেলেকে কোলে বসিয়ে কলা খাওয়াচ্ছিলেন বাবা। হঠাৎই গিলতে গিয়ে শিশুটির শ্বাসনালীতে তা আটকে যায়। সেই কলা আটকেই মৃত্যু হলো তার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ পর্ণশ্রী থানা এলাকার

গলায় কলা আটকে মৃত্যু আট মাসের অঙ্কিতের

শেষ আপডেট: 24 August 2018 06:15

দ্য ওয়াল ব্যুরো: অন্য দিনের মতোই আট মাসের ছেলেকে কোলে বসিয়ে কলা খাওয়াচ্ছিলেন বাবা। হঠাৎই গিলতে গিয়ে শিশুটির শ্বাসনালীতে তা আটকে যায়। সেই কলা আটকেই মৃত্যু হলো তার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ পর্ণশ্রী থানা এলাকার অরবিন্দ পল্লিতে। মৃত শিশুটির নাম অঙ্কিত সাউ। তার বয়স আট মাস। পরিবার সূত্রের খবর, আগেও কলা খাওয়ানো হয়েছিল অঙ্কিতকে। কিন্তু কোনও অসুবিধা হয়নি। প্রথমে তাঁরা বুঝতে পারেননি অঙ্কিতের শ্বাসনালীতে কলা আটকেছে। ছটফট করতে শুরু করে সে। পরিজনেরা বুঝতে পারেন শিশুর শ্বাসনালীতে খাবার আটকে গিয়েছে। তৎক্ষণাৎ মুখে আঙুল দিয়ে কলা বার করার আপ্রাণ চেষ্টা শুরু করেন তাঁরা। কিন্তু তা-ও আটকে যাওয়া কলা বার করা যায়নি। অবশেষে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কয়েক মিনিট অক্সিজেন দেওয়ার পরেই মৃত্যু হয় ওই শিশুর। এ দিন চোখের সামনে ছেলের এমন পরিণতি দেখে অসুস্থ হয়ে পড়েন মা পুনম সাউ এবং বাবা প্রদীপ সাউ। কিছু ক্ষণ হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে রেখে ছেড়ে দেওয়া হয় তাঁদের। একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা গোটা পরিবার। হাসপাতাল সূত্রের খবর, এ দিন দুপুরে যখন অঙ্কিতকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন শিশুটি প্রায় নেতিয়ে পড়েছিল। কিছু ক্ষণ অক্সিজেনও দেওয়া হয় তাকে। কিন্তু দীর্ঘক্ষণ দম আটকে থাকায় বাঁচানো যায়নি অঙ্কিতকে। গলায় কলা আটকে শিশু মৃত্যুর ঘটনা নতুন নয়। রাজ্যে আগেও এমন অঘটন ঘটেছে একাধিক বার। এত ছোট শিশুকে কি কলা খাওয়ানো উচিত? অঙ্কিতের মৃত্যুর পরে ফের সেই প্রশ্ন উঠে আসছে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার উত্তম মজুমদার বলেন, ‘‘কলা খাওয়ানো যায়। তবে এত ছোট শিশুর ক্ষেত্রে বাড়তি সাবধানতা তো নিতেই হবে। অসাবধান হলে জলের এক বিন্দুও শ্বাসনালীতে ঢুকে বিপত্তি ঘটাতে পারে। সেখানে কলা বা খাবারের অংশ আটকে যাওয়া তো অনেক বড় বিষয়।’’ অঙ্কিতের মৃত্যু নিয়ে হাসপাতালের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি, হাসপাতালে কিছু ক্ষণ চিকিৎসার পরে মৃত্যু হয়েছে অঙ্কিতের। তা ছাড়া মৃত্যুর কারণও চিকিৎসকদের কাছে স্পষ্ট।

```