Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সল্টলেকের দত্তাবাদে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১২টি ঝুপড়ি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে।  সল্টলেকের দত্তাবাদে এ দিন সকালে পৌনে নটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। পুড়ে যায় ১২টি ঝুপড়ি। প্রথমে পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি স্থানীয়রা। কিছুক্ষ

সল্টলেকের দত্তাবাদে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১২টি ঝুপড়ি

শেষ আপডেট: 23 December 2018 07:02

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে।  সল্টলেকের দত্তাবাদে এ দিন সকালে পৌনে নটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। পুড়ে যায় ১২টি ঝুপড়ি। প্রথমে পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই ঘটনা স্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনার খবর পেয়েই দত্তাবাদে আসেন বিধাননগরের বিধায়ক তথা সদ্য দায়িত্ব পাওয়া দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরকে বলা হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির তালিকা দিতে। প্রশাসন পুনর্বাসনের উদ্যোগ নেবে। স্থানীয় ক্লাবের ছেলেরা যে ভাবে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারও প্রশংসা করেন মন্ত্রী।

```