Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ময়দানে মদ্যপদের হাতে খুন সিভিক ভলান্টিয়ার, ইঁট মেরে থেঁতলে দেওয়া হল মাথা

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় মদ্যপদের হাতে খুন হতে হল এক সিভিক ভলান্টিয়ারকে। ইঁট মেরে থেঁতলে দেওয়া হয়েছে মাথা। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের খোঁজ করছে পুলিশ। ঘটনাট ঘটেছে ময়দান থানা এলাকায়

ময়দানে মদ্যপদের হাতে খুন সিভিক ভলান্টিয়ার, ইঁট মেরে থেঁতলে দেওয়া হল মাথা

শেষ আপডেট: 2 August 2020 06:26

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় মদ্যপদের হাতে খুন হতে হল এক সিভিক ভলান্টিয়ারকে। ইঁট মেরে থেঁতলে দেওয়া হয়েছে মাথা। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের খোঁজ করছে পুলিশ। ঘটনাট ঘটেছে ময়দান থানা এলাকায় বিস্যাসাগর সেতুর নীচে হেস্টিংস মাজারের কাছে। জানা গিয়েছে, নিহত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ সানি। তাঁর বয়স ৩০ বছর। ময়দান থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন তিনি। সানির বাড়ি খিদিরপুরে। সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি ঘোড়ার ব্যবসা ছিল তাঁর। শনিবার ডিউটি না থাকলেও নাকি ঘোড়াকে খাবার দিতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, শনিবার নাকি হেস্টিংস মাজারের কাছে কয়েকজন বসে মদ্যপান করছিল। তাদের মধ্যে হঠাৎ করেই বচসা শুরু হয়। কর্তব্যরত না হলেও সেই বচসা নাকি থামাতে যান সানি। সেই সময় ওই মদ্যপ যুবকরা তাঁকে মারধর শুরু করে বলে অভিযোগ। তাঁর মাথায় নাকি ইঁট দিয়ে আঘাত করা হয়। এছাড়া বিদ্যাসাগর সেতুর লোহার পাটাতনেও ঠুকে দেওয়া হয় তাঁর মাথা। জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় সানি লুটিয়ে পড়লে ওই যুবকরা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে স্থানীয় কয়েকজনকে সানিকে সেখানে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে ডাক্তাররা জানান, মাথার আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে সানির। এই ঘটনার পরেই তদন্ত শুরু করে ময়দান থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায় হেস্টিংস মাজারের পাশে নাকি প্রায়ই মদের আসর বসায় কয়েকজন যুবক। তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুই মদের ঝোঁকে বচসার জেরে খুন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ফের একবার প্রশ্নচিহ্নের সামনে রাতের কলকাতার নিরাপত্তা।

```