Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ড্রোন উড়িয়ে ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়ামের ছবি তোলার অভিযোগে গ্রেফতার চিনা নাগরিক

দ্য ওয়াল ব্যুরো: ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপর ড্রোন উড়িয়ে ভিক্টোরিয়া ও ফোর্ট উইলিয়ামের ছবি তোলার অভিযোগে গ্রেফতার হলেন এক চিনা নাগরিক। তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে হেস্টিংস থানার পুলিশ। রবিবার ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় ল

ড্রোন উড়িয়ে ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়ামের ছবি তোলার অভিযোগে গ্রেফতার চিনা নাগরিক

শেষ আপডেট: 17 March 2019 11:23

দ্য ওয়াল ব্যুরো: ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপর ড্রোন উড়িয়ে ভিক্টোরিয়া ও ফোর্ট উইলিয়ামের ছবি তোলার অভিযোগে গ্রেফতার হলেন এক চিনা নাগরিক। তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে হেস্টিংস থানার পুলিশ। রবিবার ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় লোক বেশিই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হঠাৎ করেই তাঁরা দেখেন মেমোরিয়ালের উপর একটি ড্রোন উড়ছে। ময়দানেও সেই সময় বেশ কিছু লোক ছিল। তাঁরাও এই ড্রোন দেখতে পান। কে এই ড্রোন ওড়াচ্ছে, সেটা খোঁজ করতে করতে হঠাৎ কয়েকজনের নজরে আসে ময়দানের এক প্রান্তে হাতে রিমোট নিয়ে দাঁড়িয়ে এক যুবক। উপস্থিত লোকেরা বুঝতে পারেন, ওই যুবকই ড্রোনটা ওড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে তাঁরা ধাওয়া করেন ওই যুবককে। লোকদের আসতে দেখে ওই যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু পালাতে পারেননি। যুবককে ধরে পুলিশে খবর দেন উপস্থিত জনতা। সঙ্গে সঙ্গে সেখানে আসে হেস্টিংস থানার পুলিশ। পুলিশের কথায় ওই যুবক ড্রোন নামাতে বাধ্য হন। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে তিনি জানিয়েছেন, তিনি চিনের নাগরিক। শনিবারই মালয়েশিয়া হয়ে কলকাতায় পা রেখেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই ড্রোন পরীক্ষা করে দেখা গিয়েছে তাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিভিন্ন অংশের ছবি রয়েছে। এমনকী পাশের ফোর্ট উইলিয়ামেরও ছবি তোলা হয়েছে তাতে। ফোর্ট উইলিয়ামে সেনা থাকায় সেখানে ঢোকার বা ভেতরের ছবি তোলার অধিকার নেই সাধারণ মানুষের। তাই ফোর্ট উইলিয়ামের ছবি তুলে আইন ভেঙেছেন তিনি। এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে ও চিনা যুবককে। যদিও পুলিশ জানিয়েছে, জেরার মুখে ওই যুবক জানিয়েছেন তিনি নিছকই পর্যটক হিসেবে ছবি তুলছিলেন। কিন্তু ড্রোন ব্যবহার করে ফোর্ট উইলিয়াম বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো গুরুত্বপূর্ণ জায়গার ছবি তোলার দরকার কেন পড়ল, তার কোনও সঠিক জবাব ওই যুবক দিতে পারেননি। কোনও অসত উদ্দেশ্যে তিনি এসেছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ২৫ মার্চ পর্যন্ত ওই যুবককে নিজেদের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে হেস্টিংস থানার পুলিশকে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-kolkata-tmc-leaders-warn-workers-not-to-be-over-confident-regarding-south-kolkata-constituency/

```