Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রসূতির মৃত্যুতে চিকিৎসককে চড়, কলকাতার হাসপাতালে তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে। সবার সামনে চিকিৎসককে চড় মারেন মৃতার এক আত্মীয়। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অন্যদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে হ

প্রসূতির মৃত্যুতে চিকিৎসককে চড়, কলকাতার হাসপাতালে তুলকালাম

শেষ আপডেট: 20 February 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে। সবার সামনে চিকিৎসককে চড় মারেন মৃতার এক আত্মীয়। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অন্যদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। সূত্রের খবর, বুধবার সকালে সিজার করে সন্তান হয় হাওড়ার তাঁতিপাড়ার বাসিন্দা পিঙ্কি ভট্টাচার্যের। পরিবারের দাবি, সন্তান জন্মের পরে ভালই ছিলেন পিঙ্কি। পরিবারের সবার সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু বুধবার রাতে হাসপাতালের তরফে ফোন করে তাঁদের জানানো হয় পিঙ্কির অবস্থা খারাপ। রক্ত দিতে হবে। গতকাল রাতেই ফের হাসপাতালে যান পিঙ্কির বাড়ির লোকেরা। কিন্তু বৃহস্পতিবার সকালে তাঁদের জানানো হয়, পিঙ্কির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই পিঙ্কির মৃত্যু হয়েছে। কিন্তু সেই দায় নেওয়া তো দূর, উল্টে পরিবারের কাছে হাসপাতালের বিল মেটানোর জন্য নাকি চাপ দেন চিকিৎসক ও কর্মীরা। প্রসূতির মৃত্যুর কারণও তাঁরা নাকি বলতে চাননি। তখনই মাথা গরম করে চিকিৎসককে সপাটে এক চড় মারেন মৃতার আত্মীয়। বচসা শুরু হয় দু'তরফে। উত্তেজনা ছড়ায় হাসপাতালে। পরিবারের দাবি, এখনকার দিনে সিজার করতে গিয়ে কেউ মারা যেতে পারেন না। এটা সম্পূর্ণ হাসপাতালের গাফিলতি। তাই সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অবশ্য হাসপাতালের তরফে পিঙ্কির পরিবারের অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যুই হয়েছে পিঙ্কির। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু বাঁচাতে পারেননি। কিন্তু তাঁদের কথা না শুনেই রোগীর বাড়ির লোকেরা চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের উপরে চড়াও হন। এমনকি হাসপাতালে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। রোগীর পরিবার ও হাসপাতালের তরফে একবালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালে দায়ের করা হয়েছে প্রচুর পুলিশ। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য তৈরি রয়েছে পুলিশ।

```